অবসাদে ভুগছেন হাজারো গ্রুপ ডি চাকরিপ্রার্থী, মমতা কে ধিক্কার সমীর আইচের। ২০১৭ সালে পরীক্ষা হয়েছিল তারপর ওয়েটিং লিস্টে নাম! এখন ২০২০ মাঝে কেটে গেছে ৩টে বছর। বাড়ছে বয়েস, অন্ন সংস্থান বলতে দিন মুজুরের কাজ আর টিউশন পড়ানো!
শিক্ষক নিয়োগে মমতাহীন রাজ্য সরকার! মানা হচ্ছেনা ছাত্র ও শিক্ষকের অনুপাত।শিক্ষক নিয়োগ থেকে শুরু করে শিক্ষকদের চাকরীস্থল নির্ধারণ এবং বদলির ক্ষেত্রে সবসময় প্রাধান্য পেয়েছে রাজনৈতিক পরিচয় ও স্বজনপ্রীতি।
নজরবন্দি ব্যুরোঃ জেলায় রেকর্ড ভাঙা সংক্রমণ, চলছে মৃত্যু মিছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কনটেনমেন্ট জোনে আবার শুরু হয়েছে কড়া লকডাউন, চলবে ৭ দিন। কিন্তু রাজ্যে থামার...
দিদি মোদের চাকরি দাও নইলে বুকে বুলেট দাও! সাত বছরের নিয়োগ বঞ্চনার প্রতিবাদ, মেধা তালিকায় একাধিক অসঙ্গতির অভিযোগে বাড়িতে থেকেই পোস্টার, দেওয়াল লিখন এবং লাইভ ভিডিও কর্মসূচী, শেষে গাছ লাগানো এবং স্কুল সার্ভিস কমিশনে গেজেট গণ ইমেলের পর আবারও নিজেদের দাবি আদায়ে নতুন ধরনের আন্দোলনে নামলেন আপার প্রাইমারীর বঞ্চিত চাকুরিপ্রার্থীরা।
তৃণমূল কংগ্রেসে ব্যাপক কোন্দল। কার্যত নজিরবিহীন অবস্থা রাজ্যের শাসক দলে। এবার মন্ত্রী রাজীব ব্যানার্জী সরাসরি আক্রমণ করলেন অন্য এক মন্ত্রী অরুপ রায় কে। রাঘব বোয়ালদের আড়াল করা হচ্ছে ত্রান চুরি কাণ্ডে
নিয়োগে অস্বচ্ছতা এবং দুর্ণীতির অভিযোগে বরাবরই তৃণমূল সরকারের নাম বারংবার খবরের শিরোনামে উঠে এসেছে। তারমধ্যে সবচেয়ে বড়ো দুর্নীতি ও কেলেঙ্কারির অভিযোগ ২০১৪ এর প্রাথমিক টেট নিয়ে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে কখনো বেছে বেছে তৃণমূল ঘনিষ্ঠদের একাধারে চাকরি দেওয়া, আবার কখনো মোটা টাকার বিনিময়ে টেট ফেল করা প্রার্থীদেরও চাকরি দেওয়ার মতো মারাত্মক সব অভিযোগ রয়েছে।