জেলায় রেকর্ড ভাঙা সংক্রমণ, মৃত্যু! দেখুন সার্বিক পরিসংখ্যান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জেলায় রেকর্ড ভাঙা সংক্রমণ, চলছে মৃত্যু মিছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কনটেনমেন্ট জোনে আবার শুরু হয়েছে কড়া লকডাউন, চলবে ৭ দিন। কিন্তু রাজ্যে থামার কোন লক্ষন নেই করোনা ভাইরাসের। বাংলায় করোনা ভাইরাসের তাণ্ডব অব্যাহত। আজ রেকর্ড সৃষ্টি করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৪ জন, মৃত্যু হয়েছে ২৬ জনের।

জেলায় রেকর্ড ভাঙা সংক্রমণ, রাজ্যের সব জেলা গুলির মধ্যে কলকাতার হাল সবচেয়ে খারাপ। কলকাতায় এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১২ জন, মৃত্যু হয়েছে ১৬ জনের। যা কলকাতার করোনা ইতিহাসের নতুন রেকর্ড। এদিনের ৪১২ জন কে নিয়ে কোলকাতায় মোট সংক্রামিত হয়েছেন ৯ হাজার ১৫৪ জন। এদিন কলকাতায় মৃত্যু সংখ্যা বেড়েছে ১৬ টি যা নিয়ে কলকাতায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৪৮৬ জনের। অন্যদিকে কলকাতায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৩৮৮ জন এবং এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ২৮০ জন।

আরও পড়ুনঃ করোনার তাণ্ডব রাজ্য জুড়ে, আজ আক্রান্ত ১৩৪৪! মৃত বেড়ে ৯০৬

অন্যদিকে উত্তর ২৪ পরগণায় এদিন জেলা জুড়ে মোট সংক্রামিত হয়েছেন রেকর্ড সংখ্যক ৩২৭ জন যা নিয়ে মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ হাজার ২৭২। এই জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৮৮৩ জন। এদিন উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৫ জনের যা নিয়ে জেলাজুড়ে সার্বিক ভাবে মৃত্যু হয়েছে ১৬১ জনের। এই মুহুর্তে জেলায় চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ২২৮  জন।

দক্ষিন ২৪ পরগণা জেলার ক্ষেত্রেও বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। দক্ষিন ২৪ পরগনায় এদিন আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৪৯ জন, যা এই জেলার ক্ষেত্রে রেকর্ড। এই জেলায় মোট আক্রান্তের ৯৪৫। জেলায় মৃত্যু হয়েছে ৩৯ জনের।

হাওড়া জেলার ক্ষেত্রে ফের ব্যাপক হারে শুরু হয়েছে সংক্রমণ, জেলায় আজ সংক্রামিত হয়েছেন ১৩০ জন যা নিয়ে মত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮২৫ জন। আজ হাওড়া তে মৃত্যু হয়েছে ৪ জনের যা নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৫। এই জেলায় এখন চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ১১৯ জন।

কলকাতা, উত্তর ও দক্ষিন ২৪ পরগণা, হুগলী, জলপাইগুড়ি, মালদা এবং দার্জিলিং সহ সংকটজনক রাজ্যের ১০ জেলা, রাজ্যের প্রায় ১০টি জেলায় হুহু করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। এদিন প্রায় সবকটি জেলায় সংক্রমণ বেড়েছে রেকর্ড হারে। বাংলায় করোনা ভাইরাসের তাণ্ডব দেখুন জেলা ভিত্তিক সার্বিক পরিসংখ্যান

WB DHFW Bulletin 11th JULY REPORT FINAL page 002

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর