নজরবন্দি ব্যুরোঃ দিদি মোদের চাকরি দাও নইলে বুকে বুলেট দাও! সাত বছরের নিয়োগ বঞ্চনার প্রতিবাদ, মেধা তালিকায় একাধিক অসঙ্গতির অভিযোগে বাড়িতে থেকেই পোস্টার, দেওয়াল লিখন এবং লাইভ ভিডিও কর্মসূচী, শেষে গাছ লাগানো এবং স্কুল সার্ভিস কমিশনে গেজেট গণ ইমেলের পর আবারও নিজেদের দাবি আদায়ে নতুন ধরনের আন্দোলনে নামলেন আপার প্রাইমারীর বঞ্চিত চাকুরিপ্রার্থীরা।
পশ্চিমবঙ্গ আপার প্রাইমারী চাকরিপ্রার্থী মঞ্চ সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সমস্ত বিধায়ক, মন্ত্রী, মেয়র, পুরসভার চেয়ারম্যান এবং সাংসদের কাছেই তাঁদের করুন অবস্থার কথা তুলে ধরা হবে। ইতিমধ্যেই, রাজ্যের একাধিক বিধায়কের কাছে পৌঁছে গিয়েছেন তাঁরা।
যেমন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা দাপুটে নেত্রী মৌসম বেনজির নুর, রাজ্যের মন্ত্রী বাচ্চু হাঁসদা, দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, তুফানগঞ্জের বিধায়ক ফজল করিম, জঙ্গিপুর লোকসভার সাংসদ খালিলুর রহমান, ইটাহারের বিধায়ক অমল আচার্য্য, প্রাক্তন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান, কালিয়াগঞ্জ এর বিধায়ক তপন দেবসিংহ, সাগর বিধানসভা বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন পর্ষদ ও গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বঙ্কিম চন্দ্র হাজরা, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মাননীয় মন্টু রাম পাখিরা। জন প্রতিনিধিদের পাশাপাশি DI অফিস কর্মসূচি ডেপুটেশন কর্মসুচী চলবে ৮-১৫ জুলাই। ইতিমধ্যেই আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার ডিআইদের কাছে পৌঁছে গেছেন আপারের চাকরিপ্রার্থীরা।
আরও পড়ুনঃ রাঘব বোয়ালদের আড়াল করা হচ্ছে ত্রান চুরি কাণ্ডে, বিস্ফোরক মন্ত্রী রাজীব ব্যানার্জী।
মঞ্চের দাবি, দীর্ঘ ছয় বছরের আন্দোলন ও আইনি প্রক্রিয়ার পর কমিশন ৪ঠা অক্টোবর ২০১৯ যে মেরিট লিস্ট প্রকাশ করেছে তাতেও বিস্তর অসঙ্গতি রয়েছে। প্রায় বারো হাজার চাকরি প্রার্থী কমিশনে এ বিষয়ে লিখিত অভিযোগ জানান। পাশাপাশি অনেকেই আদালতের দ্বারস্থ হন। মঞ্চের অভিযোগ মেধাতালিকায় ইন্টারভিউ দেওয়া সকল প্রার্থীর নাম নেই। টেট ও অ্যাকাডেমিক স্কোরেও রয়েছে বিস্তর অসঙ্গতি। ইন্টারভিউতে ডাকার ক্ষেত্রে শূন্যপদ ও প্রার্থীর ১ : ১.৪ রেশিও মানা হয়নি। নিয়োগ বিধিতে ইন্টারভিউ তালিকা প্রকাশের আগে পর্যন্ত শূণ্যপদ আপডেটের কথা থাকলেও সাত বছরের শুণ্যপদ তেমন বাড়েনি বরং কোনো কোনো ক্ষেত্রে তা কমে গেছে। এমনকি নব স্হাপিত বিদ্যালয় গুলির অনুমোদিত ৫১০৮ টি শূন্যপদও ফাইনাল ভেকেন্সিতে যুক্ত হয়নি। চাকরি প্রার্থিদের আকুতি “দিদি মোদের চাকরি দাও নইলে বুকে বুলেট দাও!”
অন্যদিকে কদিন আগে সর্বদলীয় বৈঠকের সময় সিপিআইএম বিধায়ক সরাসরি মুখ্যমন্ত্রীকে বলেন আপারপ্রাইমারি তে জুয়েল ছেলেমেয়েরা ৭ বছর ধরে অপেক্ষা করছে, তাঁদের আর কতদিন অপেক্ষা করাবেন? বৈঠকে উপস্থিত রাজ্যের এক মন্ত্রী সুজন চক্রবর্তীর কথার মাঝে কথা বলে এলে মুখ্যমন্ত্রীর সামনেই তাঁকে ধমে দেন সুজন বাবু। তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকে বলে আমি আপনার সাথে কথা বলতে এসেছি, অন্যদের মাঝে ফোড়ন কাটতে বারন করুন। তিনি আপার সহ, গ্রুপ ডি নিয়োগের ব্যাপারেও দাবি জানান মুখ্যমন্ত্রীর কাছে।



