মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন আমি খুশি মানুষ শান্তিতে ভোট দিচ্ছে। আরও বলেন ভোটদানের হার কম নয়। বিজেপি নাটক করছে।
এদিন তৃণমূলের বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগে একযোগে বিক্ষোভ দেখান তিন দলের প্রার্থীরা। তাঁদের অভিযোগ, বারবার অভিযোগ জানিয়ে কোনও লাভ হয়নি। তাই বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।