KMC Election 2021: তৃণমূলের বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগে, প্রতিরোধের মঞ্চে বাম-কংগ্রেস-বিজেপি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মোহনকুমার গুপ্ত রিগিং করছেন। এই অভিযোগ তুলে বেলা ১২ টা নাগাদ কর্মী সমর্থকদের নিয়ে একযোগে বড়তোলা থানার সামনে বিক্ষোভ দেখায় বাম-কংগ্রেস-বিজেপি।

এদিন তৃণমূলের বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগে একযোগে বিক্ষোভ দেখান তিন দলের প্রার্থীরা। তাঁদের অভিযোগ, বারবার অভিযোগ জানিয়ে কোনও লাভ হয়নি। তাই বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। 

আরও পড়ুনঃ KMC 2021: লাগাতার বুথ দখল, লাগামহীন ছাপ্পা। জেতা আসনের হাল ছেড়ে পথে বসল সিপিআইএম।

রবিবার ১৪৪ টি ওয়ার্ডের নির্বাচনে একটি বেনজির ছবি দেখল গোটা বাংলা। বাম প্রার্থীর দেওয়া স্লোগানে গলা মেলালেন অন্যান্য দলের প্রার্থীরাও। সকাল থেকেই একের পর এক অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। ভোট লুঠের অভিযোগ তুলে চার আসনে প্রার্থী প্রত্যাহার করেছেন বাম প্রার্থীরা। কিন্তু এধরনের ঘটনা সাম্প্রতিককালে আগে দেখেনি রাজনৈতিক মহল।

এর আগে একাধিকবার শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছিল বাম-কংগ্রেস। এমনকি একই ইস্যুতে রাজপথে নামতে দেখা গিয়েছে দুই পক্ষকে এবার সেই তালিকায় যুক্ত হয়েছে বিজেপির নাম।

তৃণমূলের বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগে, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

তৃণমূলের বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগে, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
তৃণমূলের বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগে, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

এছাড়াও বেলেঘাটায় ৩৩ নম্বর ওয়ার্ডে সিপি(আই)এম প্রার্থী মনীষা বিশ্বাসের এজেন্টের মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিক্রিয়া মেলেনি শাসকদলের। প্রতিবাদে বেলেঘাটা থানা ঘেরাও করেন বাম কর্মী, সমর্থকরা। দুপুর ১ টা অবধি ভোট পড়েছে ৩৮ শতাংশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত