প্রমাণ পেলে দলীয় কর্মীর বিরুদ্ধে ২৪ ঘন্টার মধ্যে পদক্ষেপ, জানালেন অভিষেক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কোনও ব্যক্তি যে কোনও দলের সদস্য হিংসার সঙ্গে যুক্ত থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি প্রমাণ পেলে দলীয় কর্মীর বিরুদ্ধে ২৪ ঘন্টার মধ্যে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ KMC Election 2021: তৃণমূলের বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগে, প্রতিরোধের মঞ্চে বাম-কংগ্রেস-বিজেপি

রবিবার কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডে চলছে পুরভোট। এদিন সেই উপলক্ষে নিজের বুথে ভোট দিতে আসেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই অভিষেকের সাফ বক্তব্য, যদিও কোনও ব্যক্তি কোনও রকম হিংসার সঙ্গে যুক্ত থাকেন তাঁর বিরুদ্ধে ২৪ ঘন্টার মধ্যে পদক্ষেপ নেওয়া হবে। এমনকি সরকারের তরফেও ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, “আপনারা ত্রিপুরার ভোট দেখেছেন, ত্রিপুরার সঙ্গে এখানকার ভোটের জমি আশমানের ফারাক। আমি আপনাদের কথা দিচ্ছি যদি কোনও তৃণমূল কর্মী কোনওরকম হিংসার ঘটনার সঙ্গে যুক্ত থাকেন তাহলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। এটা বিজেপির কোনো নেতা বলে দেখাক। এটাই তৃণমূলের সঙ্গে বিজেপির পার্থক্য। আপনাদের কাছে যদি কোনও ফুটেজ থাকে তাহলে আমাদের দিন পদক্ষেপ নেওয়া হবে।

পুর নির্বাচনের আবহে বারবার দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তৃণমূলের সেকেণ্ড ইন কম্যান্ড। ভোট দিতে বাধা দেওয়া হলে কর্মীদের বহিষ্কার করা হতে পারে বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু কলকাতা পুরসভা নির্বাচনে সকাল থেকে সেই ছবি একেবারে আলাদা। দফায় দফায় অশান্তির ঘটনায় অভিযোগ উঠেছে শহর তিলোত্তমায়। কিন্তু সেভাবে করা পদক্ষেপ নিতে দেখা যায়নি নির্বাচন কমিশনকে।

প্রমাণ পেলে দলীয় কর্মীর বিরুদ্ধে ২৪ ঘন্টার মধ্যে পদক্ষেপ, সাফ বার্তা অভিষেকের 

প্রমাণ পেলে দলীয় কর্মীর বিরুদ্ধে ২৪ ঘন্টার মধ্যে পদক্ষেপ, সাফ বার্তা অভিষেকের 
প্রমাণ পেলে দলীয় কর্মীর বিরুদ্ধে ২৪ ঘন্টার মধ্যে পদক্ষেপ, সাফ বার্তা অভিষেকের 

সকাল থেকে বিরোধী দলের তরফে অভিযোগ ছিল প্রার্থীদের এজেন্টদের বসতে দেওয়া হয়নি। এর সাপেক্ষে অভিষেকের যুক্তি যদি কোনও দল এজেন্ট না দিতে পারে তাহলে তার দায় তৃণমূলের নয়। এমনকি বিজেপি রাজ্যজুড়ে বিক্ষোভ নিয়ে বলেন, বিজেপি নিজেদের হার বুঝতে পেরেই এই কাজ করছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন