নজরবন্দি ব্যুরোঃ রবিবার কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ড জুড়ে দফায় দফায় হিংসার খবর ছড়িয়েছে। অজস্র অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। তারপরেও মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন আমি খুশি মানুষ শান্তিতে ভোট দিচ্ছে। আরও বলেন ভোটদানের হার কম নয়। বিজেপি নাটক করছে।
আরও পড়ুনঃ প্রমাণ পেলে দলীয় কর্মীর বিরুদ্ধে ২৪ ঘন্টার মধ্যে পদক্ষেপ, জানালেন অভিষেক
তিনি আরও বলেন, “শান্তিপূর্ণ ভোট চলছে। উৎসবের মেজাজে মানুষ ভোট দিচ্ছেন।” যদিও সকাল থেকে শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন বিরোধী দলের নেতারা। এদিন বিরোধীদের উদ্দেশ্যে বিশেষ করে বিজেপি থেকে সকাল থেকে যে করছে, সেই প্রসঙ্গে মমতাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ভোটে লড়তে পারছে না। তাই এখন নাটক করছে। ও সব ইগনোর করুন।”
পুলিশ ভূমিকা নিয়ে সন্তুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “পুলিশ ভাল কাজ করেছে। ভোটের হার সন্তোষজনক। পুরভোটের জন্য এই ভোটের হার সন্তোষজনক। ১৪৪ টি ওয়ার্ডে দু একটি ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে”। সেকথা নিজেই স্বীকার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আমি খুশি মানুষ শান্তিতে ভোট দিচ্ছে, বিজেপি করছে নাটকঃ মুখ্যমন্ত্রী
এদিন ভোট দিতে এসে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনারা ত্রিপুরার ভোট দেখেছেন, ত্রিপুরার সঙ্গে এখানকার ভোটের জমি আশমানের ফারাক। আমি আপনাদের কথা দিচ্ছি যদি কোনও তৃণমূল কর্মী কোনওরকম হিংসার ঘটনার সঙ্গে যুক্ত থাকেন তাহলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। এটা বিজেপির কোনো নেতা বলে দেখাক। এটাই তৃণমূলের সঙ্গে বিজেপির পার্থক্য। আপনাদের কাছে যদি কোনও ফুটেজ থাকে তাহলে আমাদের দিন ২৪ ঘন্টার মধ্যে পদক্ষেপ নেওয়া হবে”।
একাধিক জায়গায় শাসক দলের তোলা অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ নেয় তৃণমূল? যাদের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে দলের কী পদক্ষেপ হবে? সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।



