সাহসী অভিনেত্রী এবার মুখ খুললেন একটি সাম্প্রতিক ইস্যু নিয়ে। মেডিক্যাল কলেজের ছাত্র আন্দোলন নিয়ে সরব হতে দেখা গেল তাঁকে। শহর জুড়ে যখন উৎসবের মরশুম আর সিনে আড্ডা তখন আরও একটি আন্দোলন মাথাচাড়া দিয়েছে মেডিক্যাল কলেজে। আর তাই চুপ করে বসে থাকতে পারেননি শ্রীলেখা।
মুখ্যমন্ত্রীর অনুরোধে দু’ কলি গান গেয়ে শোনান অরিজিৎ। যার মধ্যে ছিল শাহরুখের ‘দিলওয়ালে’ সিনেমা থেকে ‘রং দে তু মোহে গেরুয়া’। আর এরপরেই এই ভিডিও ভাইরাল হয়ে পরে সমাজ মাধ্যমে। গেরুয়া শব্দের গায়ে লাগে রাজনৈতিক রং, এনিয়ে মন্তব্য করেন বিজেপি নেতা অমিত মালব্য থেকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বাংলা থেকে নব নির্বাচিত সাংসদ শত্রুঘ্ন সিনহা এবারের চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন যেন বাঙালির বেশেই।শত্রুঘ্নর বক্তব্যে বারবার ঘুরে ফিরে এসেছে বাংলার কথা। সিনেমার সঙ্গে যুক্ত বিখ্যাত বাঙালি ব্যক্তিত্বের কথা। তিনি জানান, বাংলার সঙ্গে তাঁর যোগাযোগ অনেক পুরনো।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজক কমিটিতে করোনার থাবা। করোনা আক্রান্ত আয়োজক কমিতির সদস্য পরমব্রত চট্টোপাধ্যায়। করোনা আক্রান্ত আয়োজক কমিটির প্রধান রাজ চক্রবর্তী। তাই বাতিল কলকাতা চলচ্চিত্র উৎসব।
করোনার বাড়বাড়ন্তের মাঝেই উৎসবমুখর কলকাতা, ৭ জানুয়ারি থেকে শুরু হতে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৪২টি দেশের মোট ১৬০টি চলচ্চিত্র দেখানো হবে কলকাতার দশটি প্রেক্ষাগৃহে। থিম কান্ট্রি ফিনল্যান্ড।