KIFF 2022: করোনার বাড়বাড়ন্তের মাঝেই উৎসবমুখর কলকাতা, নির্ধারিত দিনেই হবে ফিল্ম ফেস্টিভ্যাল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রতিদিনেই আক্রান্তের সংখ্যার নিরিখে নয়া রেকর্ড গড়ছে কলকাতা। এরই মধ্যে নির্ধারিত দিনে চলচ্চিত্র উৎসবের আমেজে মেতে উঠতে চায় শহর কলকাতা। করোনার বাড়বাড়ন্তের মাঝেই উৎসবমুখর কলকাতা, ৭ জানুয়ারি থেকে শুরু হতে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৪২টি দেশের মোট ১৬০টি চলচ্চিত্র দেখানো হবে কলকাতার দশটি প্রেক্ষাগৃহে। থিম কান্ট্রি ফিনল্যান্ড।

আরও পড়ুনঃ Tarapith : করোনা আবহে খোলা থাকছে তারাপীঠ, বিশেষ নির্দেশিকা জারি পুন্যার্থীদের জন্য

জানা গিয়েছে, ৭ জানুয়ারি নেতাজী ইন্ডোর স্টেডিয়ামের বদলে নবান্নের প্রেক্ষাগৃহ থেকে ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড বিধি মেনেই হবে উদ্বোধন। মোট ১৬০ টি ছবির অন্য ২০০ টি শোর আয়োজন করা হয়েছে। কোভিড বিধি মেনে ৫০ শতাংশ লোক নিয়েই চলবে উৎসব। এবারের উদ্বোধনী ছবি হিসাবে থাকছে ‘অরণ্যের দিবারাত্রী’।

মঙ্গলবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাংবাদিক সম্মেলনে অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, এবছর চলচ্চিত্র উৎসবের আয়তন বাড়ানোর পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই তা আর বাড়ানো হচ্ছে না। এবারেও সিনেমার সংখ্যা কম। তবে গুণমানে কোনও অংশেই কম নয়।

এবছরের শতবর্ষ উপলক্ষে শ্রদ্ধাঞ্জলী দেওয়া হবে সত্যজিৎ রায়, চিদানন্দ দাশগুপ্ত এবং হাঙ্গেরিয়ান ফিল্মমেকার মিকোলাস ইয়াঞ্চকে। সত্যজিৎ রায়ের ছবিগুলির মধ্যে থাকছে পথের পাঁচালি, পরশ পাথর, নায়ক, সতরঞ্জ কা খিলাড়ি, হীরক রাজার দেশে এবং সোনার কেল্লা। সঙ্গে থাকছে শ্যাম বেনেগাল নির্মিত সত্যজিৎ রায়ের ডকুমেন্তারি ছবিও। এবছর সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার পরিবেশন করবেন পরিচালক সুজিত সরকার।

করোনার বাড়বাড়ন্তের মাঝেই উৎসবমুখর কলকাতা, কোভিড উপেক্ষা 

করোনার বাড়বাড়ন্তের মাঝেই উৎসবমুখর কলকাতা, কোভিড উপেক্ষা 
করোনার বাড়বাড়ন্তের মাঝেই উৎসবমুখর কলকাতা, কোভিড উপেক্ষা

বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে বুদ্ধদেব দাশগুপ্ত এবং দিলীপ কুমারদের একাধিক ছবি। একাধিক ছবির মাধ্যমে বলি থেকে টলি তারকাদের শ্রদ্ধা জানানো হবে। সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেছেন এমন ২৭ জন শিল্পীকে সম্মান দেওয়া হবে। ১৪ জানুয়ারি সমাপ্তি অনুষ্ঠান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত