Tarapith : করোনা আবহে খোলা থাকছে তারাপীঠ, বিশেষ নির্দেশিকা জারি পুন্যার্থীদের জন্য

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সময় এগোনোর সাথে সাথে রাজ্য জুড়ে ফের সক্রিয় হয়ে উঠছে মারন করোনা। তাই নতুন বছরের শুরু থেকেই সকলের নিরাপত্তা বজায় রাখার জন্য আংশিক লকডাউনের ঘোষণা করে রাজ্য সরকার। পাশাপাশি এই আংশিক লকডাউনের জন্য জারি করা হয় বিশেষ গাইডলাইন। সেই অনুযায়ী শহরের প্রতিটি পর্যটন কেন্দ্র গুলিকে বন্ধ রাখার পাশাপাশি লাগাম টানা হয় লোকাল ট্রেন ও অন্যান্য পরিষেবার ক্ষেত্রে। তবে এসবের মাঝেই এবার খুলতে চলেছে তারাপীঠ মন্দির।

আরও পড়ুনঃ Jubin-Mouni Viral Video: গাঢ় চুম্বন! ঠোঁটে ঠোঁট ডুবিয়ে খেতে হবে চুম্বন, দাবি অভিনেত্রীর

এই নিয়েই গতকাল বিশেষ বৈঠকে বসে তারাপীঠ রামপুরহাট ডেভলপমেন্ট অথোরিটির কর্তারা। সেখান থেকেই স্থির করা হয় যে নির্দিষ্ট নিয়ম মেনে মন্দিরে মেনে প্রবেশ করতে পারবেন পুন্যার্থীরা। তবে সেক্ষেত্রে জারি করা হয়েছে একগুচ্ছ নির্দেশিকা। সেই অনুযায়ী ৫০ জনের বেশি দর্শনার্থী মন্দিরে প্রবেশ করতে পারবেন না একসঙ্গে। তবে তাঁদের পুজো সম্পন্ন হলে পরের ৫০ জনের মন্দিরে প্রবেশের অনুমতি মিলবে।

করোনা আবহে খোলা থাকছে তারাপীঠ, নয়া ঘোষণা রামপুরহাট ডেভলপমেন্ট অথোরিটির

Tarapith Temple - Reviews, Photos - Maa Tara Temple - Tripadvisor
করোনা আবহে খোলা থাকছে তারাপীঠ, বিশেষ নির্দেশিকা জারি পুন্যার্থীদের জন্য

সেই কারনেই এবার বাতিল করা হয়েছে অনলাইন বুকিংয়ের ব্যবস্থা। তবে এখানেই শেষ নয়, জানা গিয়েছে কোভিড বাস্তবতায় দর্শনার্থীদের মন্দিরে প্রবেশে অনুমতি দেওয়া হলেও মাতৃ মূর্তি স্পর্শ করতে পারবেন না কেউ। বরং মন্দিরের সামনে থাকা মাতৃ মূর্তির চরণেই অঞ্জলি দিতে হবে সকল কে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর