নজরবন্দি ব্যুরোঃ এই নতুন প্রজন্মে সেরার সেরা গায়কদের লিস্টে রয়েছেন জুবিন নটিয়াল (Jubin Nautiyal) ২০১৪ সালে বলিউড ফিল্ম ‘এক মুলাকাত নাফি কে সাথ’ -এ গানের মাধ্যমে তার অভিষেক হয়। একের পর এক হিট গান উপহার দিয়েছেন বলিউডকে এবং তাঁর অনুরাগীদের। অন্যদিকে, অভিনেত্রী মৌনি রায় (Mouni Roy), যার বয়স ও গ্ল্যামার কোনোটাই কমছে না। কোচবিহারের বঙ্গ তনয়া এখন বলিউডের মোস্ট গ্ল্যামারাস এবং সুন্দরী অভিনেত্রী।
আরও পড়ুনঃ স্কুল বন্ধ, এবার নতুন নির্দেশিকা জারি করল নবান্ন


সম্প্রতি, এই গায়ক জুবিন ও অভিনেত্রী মৌনি রায়কে একটি মিউজিক অ্যালবাম এ দেখা যেতে চলেছে। জুবিন তার গানের মিউজিক অ্যালবামে আগেও অভিনয় করেছেন। তাই এটা তার কাছে নতুন নয়, নতুন হল গাঢ় চুম্বন। হ্যাঁ, এই চুম্বনেই আটকে গিয়েছেন গায়ক।
মৌনি রায়কে চুমু খেতে চাইছেন না গায়ক জুবিন নটিয়াল (Jubin Nautiyal)। কয়েকদিন ধরে এই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জব্বর সমালোচনাও হয়েছে। প্রশ্ন উঠেছে কেন এমন হল? তবে সামনে এল গোটা ঘটনা। যা থেকে জানা গেল জুবিনের বিরুদ্ধে চক্রান্ত করেছিল গোটা সেট। এমনকী, তাতে জড়িত ছিলেন মৌনি রায় (Mouni Roy) নিজেও।
‘Dil Galti Kar Baitha Hai’-র ভিডিও শ্যুটেই ঘটেছে এই ঘটনা। এই প্রথম একসঙ্গে কাজ করছেন জুবিন আর মৌনি। সেই গানের একটি বিহাইন্ড দ্য সিন ( BTS) ভিডিও ছড়িয়ে পড়তেই তা চলে আসে আলোচনার কেন্দ্রবিন্দুতে। যেখানে দেখা যায়, পরিচালক শ্যুটের সময় জুবিনকে নির্দেশ দেন মৌনিকে চুমু খাওয়ার। কিন্তু বেঁকে বসেন গায়ক। স্পষ্ট জানিয়ে দেন একাজ তিনি পারবেন না! আর তাতেই বেশ অসন্তুষ্ট হয়ে পড়েন মৌনি। সহ-অভিনেত্রী রেগে যাওয়ায় অপ্রস্তুত হয়ে পড়েন জুবিনও। বারবার মৌনিকে বোঝাতে থাকেন নিজের কথা!


আসলে পুরোটাই হয়েছে মজার ছলে। শান্তশিষ্ট জুবিনের পিছনে লাগতেই গোটা সেটের সঙ্গে এই পরিকল্পনায় সামিল হয়েছিল মৌনি। আর তাই স্ক্রিপ্টে না থাকলেও জুবিনকে বলা হয়েছিল মৌনিকে তাঁকে লিপ লক করতে হবে। ফলত অপ্রস্তুত হয়ে পড়েন জুবিন। আর সেটাই ক্যামেরাবন্দি করা হয়। রাগের অভিনয় করছিলেন মৌনি নিজেও।
গাঢ় চুম্বন! ঠোঁটে ঠোঁট ডুবিয়ে খেতে হবে চুম্বন, দাবি অভিনেত্রীর

সম্প্রতি টি সিরিজের অফিসের বাইরে পোশাক বিভ্রাটের সম্মুখীন হন মৌনি রায়। পাপারাৎজিজের ক্যামেরার জন্য পোজ দিচ্ছিলেন মৌনি। সে সময়েই ঘাড়ের কাছ থেকে ছিঁড়ে যায় তাঁর পোশাক। দৌঁড়ে গাড়িতে ওঠেন মৌনি। সেই ভিডিও নিয়েও সমালোচনা হয়েছিল জব্বর। এমন পোশাক পরার জন্য নীতি পুলিশদের কটাক্ষের সম্মুখীন হয়েছিলেন ‘নাগিন’ অভিনেত্রী।







