নজরবন্দি ব্যুরোঃ লাগামহীন করোনা ভাইরাস সংক্রমণ রুখতে একগুচ্ছ করোনাভাইরাস বিধি-নিষেধ জারি করেছে রাজ্য সরকার। বন্ধ থাকছে সমস্ত স্কুল-কলেজ। করোনার দ্বিতীয় ঢেউতে বন্ধ ছিল স্কুল কলেজ। গতবছর ১৬ ই নভেম্বর থেকে রাজ্যে খুলে শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু ফের তা বন্ধ হল। এর স্কুল বন্ধের পরেই রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হল কিছু নির্দেশিকা।
আরও পড়ুনঃ লাল ফৌজের মিথ্যা দাবী, বর্ষবরণে গালওয়ান তেরঙ্গাময়


সেই নির্দেশিকাই নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় রাজ্যের স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ক্লাস হবে অনলাইনে। পড়ুয়াদের পরীক্ষাও অনলাইনে দিতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে নির্দেশিকায়। শিক্ষাপ্রতিষ্ঠানে হাজির থাকতে পারবে ৫০% কর্মচারী। স্কুল বন্ধ থাকলেও মিড ডে মিল দেওয়ার প্রক্রিয়া চালু থাকবে।
একইসঙ্গে ১৫ থেকে ১৮ বছর বয়সি ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিন দেওয়ার কাজ চলবে। পাশাপাশি বই-খাতা স্কুলের মাধ্যমে শুধুমাত্র অভিভাবকদের দেওয়া হবে। এছারাও শিক্ষক-শিক্ষিকারা পঠন-পাঠন সংক্রান্ত পরামর্শ দিতে যাতে ছাত্রছাত্রীদের বাড়ি যান, সেই কথাও উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়।
স্কুল বন্ধ, এবার নতুন নির্দেশিকা জারি করল নবান্ন
তবে এই বিষয়টি বাধ্যতামূলক না। অপর দিকে যে সব স্কুলের হোস্টেল রয়েছে, সেগুলিকে বন্ধ রাখার কথা বলা হয়েছে। তবে যদি কোনও ছাত্র-ছাত্রী হোস্টেল থেকে যেতে না পারে তবে তাঁরা যাতে চিকিত্সা পরিষেবা ঠিকমতো পেতে পারেন, সেই ব্যবস্থা রাখার কথাও বলা হয়েছে নির্দেশিকায়।









