Indian Army: লাল ফৌজের মিথ্যা দাবী, বর্ষবরণে গালওয়ান তেরঙ্গাময়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় সীমান্তের মধ্যে ঢুকে পতাকা উত্তোলন করেছে চিনা ফৌজ। ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় বিভিন্ন মহলে। পাল্টা ভারতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, ভিডিওতে যা দেখানো হয়েছে তা মিথ্যা। লাল ফৌজের মিথ্যা দাবী উড়িয়ে দিয়ে এবার বর্ষবরণে তেরঙ্গার ছবি প্রকাশ করল ভারতীয় সেনা।

আরও পড়ুনঃ ফের চোখ রাঙাচ্ছে লালফৌজ, এবার প্যাংগং হ্রদে সেতু নির্মাণ করছে বেজিং

সেনা সূত্রে খবর, বর্ষবরণে গালওয়ানে চিন নয়, বরং পতাকা উড়িয়েছে ভারতীয় সেনা। চিনের তরফে যে ভিডিও প্রকাশ করা হয়েছে তা প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে অনেকটা দূরে চিনের মধ্যে একটি এলাকায়। তাই ভিডিওটি আটকে দেওয়ার মতো কোনও সিদ্ধান্ত নিতে চাইছে না কেন্দ্র সরকার।

শুধুমাত্র এটাই নয় অরুণাচল প্রদেশের প্রায় ১৫ টি এলাকার নাম বদল করে নিজেদের ব্লে দাবী করছে চিন। এই তথ্য প্রকাশ্যে আসতেই পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ভারত। ভারতের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলে হয়েছিল অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। এর মধ্যে পূর্ব লাদাখে প্যাংগং লেকের ওপর সেতু নির্মাণের ছবি প্রকাশ্যে আসতেই দুই দেশের মধ্যে দূরত্ব বাড়তে শুরু করেছে।

লাল ফৌজের মিথ্যা দাবী, গালওয়ানে উড়ল জাতীয় পতাকা 

লাল ফৌজের মিথ্যা দাবী, গালওয়ানে উড়ল জাতীয় পতাকা 
লাল ফৌজের মিথ্যা দাবী, গালওয়ানে উড়ল জাতীয় পতাকা 

২০২০ সাল থেকেই পূর্ব লাদাখে সম্মুখ সমরে রয়েছে ভারত-চিন। ওই বছরেই জুন ম্নাসে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা শহীদ হন। তারপর থেকেই সর্বশক্তি দিয়ে একে অপরের মুখোমুখি হয়েছে দুই পক্ষ। উত্তরে ডেপাসাং থেকে দক্ষিণে ডেমচক অবধি বিরাট বাহিনী নিয়ে তৈরি দুই পক্ষই। একাধিকবার বৈঠক হলেও দুই দেশের মধ্যে দূরত্ব এখনও মেটেনি। বরং একপাক্ষিক সিদ্ধান্তের জন্য বারবার চিনের বিরুদ্ধে সরব হয়েছে ভারত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর