নজরবন্দি ব্যুরোঃ নতুন বছরের প্রথম দিনই পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় জাতীয় পতাকা উড়িয়েছিল চিন। এর এবার ফের পূর্ব লাাদাখে চিনা আগ্রাসনের খবর পাওয়া গেল। ভূ-গোয়েন্দা বিশেষজ্ঞ ড্যামিয়েন সাইমন দাবি করেছেন, যে প্যাংগং হ্রদের ধারে ২০২০ সালের মে মাসে তীব্র সংঘর্ষে জড়িয়েছিল ভারত ও চিন সেনা, সেই প্যাংগং হ্রদের উপরেই একটি সেতু নির্মাণ করছে বেজিং।
আরও পড়ুনঃ বিজেপি ছাড়ছেন শান্তনু সহ ৫ বিধায়ক! বিকেলের বৈঠক ঘিরে জল্পনা
তবে লাগাতার আলোচনার মাধ্যমে গতবছরের ফেব্রুয়ারি মাসে প্যাংগং (Pangong) থেকে ফৌজ সরিয়ে নিয়েছে দুই দেশ। এবার গোটা পূর্ব লাদাখ জুড়ে সেনা প্রত্যাহারের উদ্দেশে আলোচনা চলছে দুই দেশের মধ্যে। এহেন সময়ে পরিস্থিতি ঘোরাল করে প্রকাশ্যে এসেছে লালফৌজের উদ্বেগজনক কার্যকলাপ।
সূত্রের খবর, সেতুটি হ্রদের যে অংশ জুড়ে নির্মিত হচ্ছে, তা চিনা ভূখণ্ডের মধ্যেই পড়ে। কিন্তু, হ্রদের দুইদিক জুড়ে ফেলতে পারলে, ওই উচ্চ পাহাড়ি অঞ্চলে চিন অতি দ্রুত সৈন্য ও ভারী অস্ত্রশস্ত্র এদিক ওদিক করতে পারবে।
ফের চোখ রাঙাচ্ছে লালফৌজ, এবার প্যাংগং হ্রদে সেতু নির্মাণ করছে বেজিং
সাইমন একটি টুইট করে দাবি করেছেন, সেতুটি হ্রদের একটি সংকীর্ণ অংশে তৈরি করা হচ্ছে, এবং এর কাজ প্রায় সম্পূর্ণ। এলএসি থেকে সেতুটি প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত ৷ এই অবস্থায় ভারতও এই অঞ্চলে দ্রুতগতিতে নিজেদের পরিকাঠামো উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷



