KIFF 2022: গরমের তীব্র দাবদাহের মধ্যেও দর্শকের ব্যাপক উপস্থিতি, আবেগের নাম KIFF

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলছে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২৫ এপ্রিল থেকে শুরু হওয়া এবারের চলচ্চিত্র উৎসব ১ মে অবধি চলব। বছরভর আপামর বাঙালি ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের মানুষ মুখিয়ে থাকেন, এই সিনেমার পার্বণের দিকে। KIFF মানে কি শুধুই সিনেমা দেখা? নাকি এর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক আবেগ? গরমের তীব্র দাবদাহের মধ্যেও, এবারের চলচ্চিত্র উৎসবে সামিল হচ্ছেন হাজার হাজার মানুষ।

আরও পড়ুনঃ পুলিশের ভুল, খেসারত দিছে সরকার, হাঁসখালির ঘটনায় চরম অসন্তোষ মমতার

সোমবার নজরুল মঞ্চ থেকে KIFF ২০২২-র আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা চলচ্চিত্র নিয়ে একগুচ্ছ ঘোষণা করেছেন তিনি। এবারের চলচ্চিত্র উৎসবের করোনা গাইডলাইন থেকে শুরু করে, থাকছে বৈশিষ্ট্য। সবটাই খুঁটিয়ে পর্যবেক্ষন করছেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন, তথা পরিচালক- প্রযোজক রাজ চক্রবর্তী। তাঁর আশা এবারের ফিল্ম ফেস্টিভ্যালে ১ লক্ষের বেশি দর্শক অংশগ্রহণ করবেন।

গরমের তীব্র দাবদাহের মধ্যেও দর্শকের ব্যাপক উপস্থিতি, আবেগের নাম KIFF
গরমের তীব্র দাবদাহের মধ্যেও দর্শকের ব্যাপক উপস্থিতি, আবেগের নাম KIFF

এই বছর ৪০টি দেশের ১৬৩টি সিনেমা প্রদর্শিত হবে। ফোকাস কান্ট্রি হল ফিনল্যান্ড। ২০২২ সালের কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব যেন সত্যজিৎ রায়ের স্মরণে মোড়া। উদ্বোধনী অনুষ্ঠানের পরেই ‘অরণ্যের দিনরাত্রি’ ছবির প্রদর্শন দিয়ে শুরু হয় এই বছরের চলচ্চিত্র উৎসব। সত্যজিৎ রায়ের পোস্টারে সেজে উঠেছে সমগ্র নন্দন চত্বর। নন্দনে পা দিলেই যেন বাঙালির মনে ফুটে উঠছে নস্ট্রালজিয়া। চলচ্চিত্র উৎসব ঘিরে যেন আবেগে বিহ্বল বাঙালি।

গরমের তীব্র দাবদাহের মধ্যেও দর্শকের ব্যাপক উপস্থিতি, আবেগের নাম KIFF

1 12 2 23 3 23 4 17

বাংলা থেকে নব নির্বাচিত সাংসদ শত্রুঘ্ন সিনহা এবারের চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন যেন বাঙালির বেশেই।শত্রুঘ্নর বক্তব্যে বারবার ঘুরে ফিরে এসেছে বাংলার কথা। সিনেমার সঙ্গে যুক্ত বিখ্যাত বাঙালি ব্যক্তিত্বের কথা। তিনি জানান, বাংলার সঙ্গে তাঁর যোগাযোগ অনেক পুরনো। সন্দীপ রায়, গৌতম ঘোষের সঙ্গে তাঁর যোগাযোগ অনেক পুরনো। তিনি বলেন, ‘আমি জীবনে আড়াইশোটা বা তারও বেশি সিনেমা করেছি। কিন্তু সবচেয়ে বেশি শিক্ষণীয় হিসেবে যদি বলা যায় তাহলে আমি বলব সেই সিনেমা হল গৌতম ঘোষের সঙ্গে করা অন্তর্জলী যাত্রা।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত