Mamata Banerjee: পুলিশের ভুল, খেসারত দিছে সরকার, হাঁসখালির ঘটনায় চরম অসন্তোষ মমতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হাঁসখালির ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার সিটের হাত থেকে সিবিআইয়ের হাতে গেছে। এবার রাজ্যের পুলিশের ওপরেই সেবিষয়ে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, পুলিশের ভুল, খেসারত দিছে সরকার। তার জন্য পুলিশকে ধমক দিলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ Mamata Banerjee: সাম্প্রদায়িক ভাষণ দিলেই কড়া ব্যবস্থা, পুলিশকে নির্দেশ দিলেন মমতা

রানাঘাটের এসপির উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, হাঁসখালির ঘটনাটি কিভানে ঘটল? পুলিশের কাছে আগে থেকে খবর ছিল না কেন? তোমাদের কোনও সোর্স নেই? তোমাদের একটুখানি গাফিলতির জন্য সরকার কেন এইসব সহ্য করবে?

On Netaji Files, Mamata Banerjee Prods PM Modi Ahead Of Statue Unveiling

মমতার কথায়, সরকার কোনও জিনিস লুকোতে চায় না। ধামাচাপা দিতে চায় না। দোষীরা যেই-ই হোক না কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার । পরিবারের তরফে কেন কোনও তথ্য দেওয়া হল না? কেন তিন থেকে চারদিন সময় লেগে গেল? একাধিক প্রশ্নবাণে বিদ্ধ করেন তিনি।

বারবার বলা হয়েছে পরিবারের বয়ানে অসঙ্গতি রয়েছে। পুলিশের কাছে এক বয়ান দেওয়ার পর সিবিআইয়ের কাছে এক বয়ান দেওয়া হচ্ছে। কেন লোকাল লেভেলে পুলিশ বিষয়গুলিকে নজর দিচ্ছে না? এগুলোকে সিরিয়াসলি নেওয়া দরকার।

পুলিশের ভুল, খেসারত দিছে সরকার, ক্ষোভ উগরে দিলেন মমতা 

পুলিশের ভুল, খেসারত দিছে সরকার, ক্ষোভ উগরে দিলেন মমতা 
পুলিশের ভুল, খেসারত দিছে সরকার, ক্ষোভ উগরে দিলেন মমতা

একইসঙ্গে ক্ষোভ উগরে দিলেন বীরভূম জেলার এসপি নগেন্দ্রনাথ ত্রিপাঠীর বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, এসপির জন্যই তাঁর ফেস লস হয়েছে। কেন সেদিন পুলিশ আধিকারিক সঠিক সময়ে ঘটনাস্থলে যায়নি। যে কোনও ঘটনায় প্রতিক্রিয়া হতে পারে। কিন্তু, তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করলে তা হত না। তোমাদের এইটুকু বুদ্ধি নেই? অনেক ভুল হয়েছে তোমাদের। তার জন্য আমাদের সরকারের মুখ পুড়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত