নজরবন্দি ব্যুরোঃ বাংলায় কোনরকম সাম্প্রদায়িক দাঙ্গা হতে দেওয়া যাবে না। উস্কানি জোগাতে সাম্প্রদায়িক ভাষণ দিলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। বুধবার নবান্নের সাংবাদিক বৈঠকে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট বক্তব্য, এক্ষেত্রে তিনি অভিযুক্ত হলেও পুলিশ যেন না রেয়াত দেয়।
আরও পড়ুনঃ Hasina-Jaishankar: ভারত সফরে হাসিনা, তার আগে ঢাকা সফরে জয়শঙ্কর


সম্প্রতি একাধিক রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটতে দেখা গেছে। রামনবমীর দিনে দিল্লির জাহাঙ্গিরপুরীর ঘটনা সারার দেশজুড়ে আলোচনা হয়েছে। তাই ঈদের আগে সকলকে সতর্ক থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেজন্য পুলিশ প্রশাসনকে বেশী করে ফিল্ড ভিজিট করার পরামর্শ দেন তিনি।

মুখ্যমন্ত্রীর কথায়, এই সময় সাম্প্রদায়িক দলগুলি নানারকম কাণ্ড-কারখানা করে। এখন আবার সিপিএম-ও যোগ হয়েছে। এ এক সম্প্রদায়কে নিয়ে করছে, ও আর এক সম্প্রদায়কে নিয়ে করছে। দুই সম্প্রদায়ের মধ্যে ঢুকে পড়ে পরস্পরের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে। মুখ্যমন্ত্রীর সাফ বক্তব্য, কোনও ভাবে সাম্প্রদায়িক ভাষণকে প্রশয় দেওয়া যাবে না এটা মাথায় রাখতে হবে।


একইসঙ্গে এদিন প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, বেআইনি বালি খাদান,গাছ কাটা, দুর্নীতিতে যারা জড়িত থাকবে, তাঁদের রং দেখার দরকার নেই। সঠিক তথ্য পেলে ব্যবস্থা নিন। আমাদের থেকে কেউ বাধা দেবে না। এমনকি বড় কোনও নেতা দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ জানিয়েছেন তিনি। এই দলটা মানুষের দল। দুর্নীতি দেখলেই প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সাম্প্রদায়িক ভাষণ দিলেই কড়া ব্যবস্থা, নির্দেশ মুখ্যমন্ত্রীর

একইসঙ্গে তাঁর দাবি, অনেক মিথ্যে এফআইআর দায়ের করা হয়। কোনটা সঠিক সেটা জেনেই সঠিক এফআইআর দায়ের করতে হবে। মানুষের যাতে নির্ভয়ে থানায় গিয়ে অভিযোগ জানাতে পারে সেই আস্থা জোগাতে হবে।







