Hasina-Jaishankar: ভারত সফরে হাসিনা, তার আগে ঢাকা সফরে জয়শঙ্কর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আন্তর্জাতিক পরিস্থিতি প্রতিবেশী প্রথম বিষয়ে গুরুত্ব দিচ্ছে মোদি সরকার। তাই বিশেষ গুরুত্ব দিচ্ছে সাউথ ব্লক। চলতি বছরেই ভারত সফরে হাসিনা। ঠিক তার আগেই বৃহস্পতিবার সংক্ষিপ্ত সফরে ঢাকায় উপস্থিত হবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

আরও পড়ুনঃ Narendra Modi: পেট্রোপণ্যের ওপর ভ্যাট কমান, বাংলা সহ একাধিক রাজ্যকে অনুরোধ মোদির

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগে বিদেশমন্ত্রীর বাংলাদেশ সফর গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। একদিনের ঢাকা সফরে শীর্ষ আধিকারিকদের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন এস জয়শঙ্কর। বৈঠক করবেন বিদেশমন্ত্রী একে আবদুল মোমেনের সঙ্গে।

Jaishankar calls on Bangladesh PM Hasina, conveys PM's wishes

দুই দেশের করোনা পরিস্থিতি, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহযোগিতা এবং ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হবে। কূটনৈতিক সূত্রে খবর, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের আগে নয়াদিল্লিতে ‘ভারত-বাংলাদেশ জয়েন্ট কনসাল্টেটিভ কমিটি’র বৈঠক হবে আগামী মে মাসের শেষে। জুনে গুয়াহাটিতে ‘ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ডায়ালগ’। সেখানে পার্শ্ববৈঠকে বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেনের মুখোমুখি বসবেন জয়শঙ্কর। এরপর জুলাই মাসেই ভারত সফরে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারত সফরে হাসিনা, প্রতিবেশীদের বিশেষ গুরুত্ব 

ভারত সফরে হাসিনা, প্রতিবেশীদের বিশেষ গুরুত্ব 
ভারত সফরে হাসিনা, প্রতিবেশীদের বিশেষ গুরুত্ব

গত বছর স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে বাংলাদেশ সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তারপর কোভিডের কারণে প্রতিবেশী দেশগুলির সঙ্গে রপ্তানি বন্ধ হয়ে গিয়েছিল। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক চাঙ্গা করতে বিশেষ উদ্যোগ নিল সাউথ ব্লক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত