নজরবন্দি ব্যুরোঃ বুধবার দেশের কোভিড পরিস্থিতি সহ একাধিক বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করে্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে কোভিড নিয়ে একাধিক নির্দেশ দেওয়ার পাশপাশি প্রধানমন্ত্রীর আর্জি পেট্রোপণ্যের ওপর ভ্যাট কমান।
আরও পড়ুনঃ Narendra Modi: পড়ুয়াদের টিকাকরণে জোর, ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে আরটিপিসিআর, ঘোষণা মোদির


এদিন বাংলা সহ মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ রাজ্যগুলিকে পেট্রোপণ্যের ভ্যাট কমানোর জন্য আর্জি জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রের কথায় মান্যতা দিয়ে কিছু রাজ্য পেট্রোপণ্যে ভ্যাট কমিয়ে মানুষের সুবিধা করেছে। কিন্তু আমি জানি না পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ কেন এই ভ্যাট কমায়নি। যদিও কারোর সমালোচনার জন্য একথা বলছেন না বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর কথায়, অতিরিক্ত রাজস্ব আদায় করতে গিয়ে সাধারণ মানুষকে সুবিধে দেওয়া হচ্ছে না। বিজেপি শাসিত রাজ্যগুলিতে ভ্যাট কমানোর কথাও উল্লেখ করেন তিনি। গত ছয় মাস আগে যেটা কপরা দরকার ছিল, সেটা এখন করে রাজ্যগুলিকে সুবিধে দেওয়া হোক। কেন্দ্র কর কমানোর পরে রাজ্যগুলিও সেই পথে হাঁটলে মানুষের সুরাহা হবে। দেশের উপকার হবে। রাজ্যের মানুষের কথা ভেবে এই পদক্ষেপ নেওয়ার আর্জি জানান তিনি।


পেট্রোপণ্যের ওপর ভ্যাট কমান, রাজ্যগুলিকে আর্জি মোদির

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর কমানোর ফলে একাধিক রাজ্যের কর আদায় কমেছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। এপ্রসঙ্গে তুলে আনেন কর্ণাটক এবং গুজরাতের প্রসঙ্গ। প্রধানমন্ত্রীর কথায়, দুই রাজ্যের কর আদায় কমে গেলেও প্রতিবেশী রাজ্যগুলি বেশী করে কর আদায় করছে না।







