Narendra Modi: পড়ুয়াদের টিকাকরণে জোর, ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে আরটিপিসিআর, ঘোষণা মোদির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত কয়েকদিন ধরে আড়াই হাজারের কাছাকাছি দেশে করোনা আক্রান্তের সংখ্যা থাকার পর বুধবার দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছুঁইছুঁই। এমত অবস্থায় দেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর নির্দেশ, করোনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে পড়ুয়াদের টিকাকরণে জোর দিতে হবে। একইসঙ্গে ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ TMC in Assam: যোগদান করেই বিরাট চমক, রিপুন বোরার হাত ধরে বাড়ছে তৃণমূল

প্রধানমন্ত্রীর কথায়, বিশেষজ্ঞদের মতে একমাত্রে টিকাই করোনা প্রতিরোধের প্রধান উপায়। দেশের ৯৬ শতাংশ মানুষ করণার প্রথম টিকা নিয়েছে। দেশে দীর্ঘ সময় পর স্কুলগুলি খুলেছে। কিন্তু কয়েকদিন ধরে দেশে নতুন করে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় অভিভাবকদের মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে।

PM Narendra Modi lauds India's shift to digital transactions | India News | Zee News

পড়ুয়াদের টিকাকরণের মাধ্যমে পরিস্থিতি আরও সহজ হবে বলেও জানিয়েছেন তিনি। ছোটদের টিকাকরণ আমাদের প্রধান লক্ষ্য। এর পাশাপাশি বড়দের বুস্টার ডোজের ক্ষেত্রেও জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

করোনার তৃতীয় ঢেউয়ের সময় দেশে দৈনিক সংক্রমণ তিনি লক্ষ পার করেছিল। সেই সময় রাজ্যগুলি করোনা নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে পদক্ষেপ নিয়েছিল সেই পদক্ষেপ নিতে হবে। কঠায় করোনার সংক্রমণ বেড়েছে সেদিকে তাকিয়ে করোনার পরীক্ষা বাড়াতে হবে।

পড়ুয়াদের টিকাকরণে জোর, ঘোষণা প্রধানমন্ত্রীর

পড়ুয়াদের টিকাকরণে জোর, ঘোষণা প্রধানমন্ত্রীর
পড়ুয়াদের টিকাকরণে জোর, ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর বক্তব্য, ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রেও বাধ্যতামূলক আরটিপিসিআর টেস্ট। আক্রান্ত ব্যক্তিদের জিনের গঠনসজ্জা জানার জন্য টেস্ট বাড়ানো প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি। রোগীদের যাতে অসুবিধা না হউ সেজন্য বাড়াতে হবে শয্যাসংখ্যা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত