আয়োজক কমিটিতে করোনার থাবা, বাতিল কলকাতা চলচ্চিত্র উৎসব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ক্রমে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজক কমিটিতে করোনার থাবা। করোনা আক্রান্ত আয়োজক কমিতির সদস্য পরমব্রত চট্টোপাধ্যায়। করোনা আক্রান্ত আয়োজক কমিটির প্রধান রাজ চক্রবর্তী। তাই বাতিল কলকাতা চলচ্চিত্র উৎসব।

আরও পড়ুনঃ করোনার প্রকোপ বাড়ছে, পর্যটক শূন্য করার নির্দেশ শান্তিনিকেতনে, বন্ধ সব বুকিং

বুধবারেই করোনা আক্রান্ত হয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ট্যুইট করে সেকথা জানিয়েছেন অভিনেতা নিজেই। আপাতত হোম আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মঙ্গলবার তাঁর সঙ্গে কলকাতা চলচ্চিত্র উৎসবের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী এবং ইন্দ্রনীল সেন। তাই তাঁদেরও আক্রান্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

অন্যদিকে মঙ্গলবার সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন রাজ চক্রবর্তী। এই নিয়ে দ্বিতীয়বার আক্রান্ত হলেন তাঁরা। আয়োজক কমিটির সদস্যরা একের পর এক আক্রান্ত হওয়ার পর থেকেই প্রশ্ন উঠছে করোনা আবহে স্বাস্থ্যের নিরাপত্তা নিয়ে।

৭ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৪২টি দেশের মোট ১৬০টি চলচ্চিত্র দেখানো হবে কলকাতার দশটি প্রেক্ষাগৃহে। থিম কান্ট্রি ফিনল্যান্ড।

আয়োজক কমিটিতে করোনার থাবা, আক্রান্ত রাজ-পরম 

আয়োজক কমিটিতে করোনার থাবা, আক্রান্ত রাজ-পরম 
আয়োজক কমিটিতে করোনার থাবা, আক্রান্ত রাজ-পরম

৭ জানুয়ারি নেতাজী ইন্ডোর স্টেডিয়ামের বদলে নবান্নের প্রেক্ষাগৃহ থেকে ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড বিধি মেনেই হবে উদ্বোধন। মোট ১৬০ টি ছবির অন্য ২০০ টি শোর আয়োজন করা হয়েছে। কোভিড বিধি মেনে ৫০ শতাংশ লোক নিয়েই চলবে উৎসব। এবারের উদ্বোধনী ছবি হিসাবে থাকছে ‘অরণ্যের দিবারাত্রী’। সমস্ত কিছু এখন বাতিল করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত