নজরবন্দি ব্যুরোঃ সরকারি নির্দেশিকা জারির পর থেকেই বন্ধ হচ্ছে একের পর এক পর্যটনস্থল। দু দিন আগেই শান্তিনিকেতনের অন্যতম পর্যটন স্থল সোনাঝুড়ি হাট বন্ধ করে দেওয়া হয়েছে। এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে সোনাঝুরি হাট।
আরও পড়ুনঃ আইসোলেশনের মেয়াদ কমল দেশে, এবার থেকে আক্রান্তকে ৭ দিন থাকতে হবে নিভৃতবাসে
রাজ্য সরকারের তরফ থেকে পরবর্তী নির্দেশিকা দেওয়া হলে তার পর আগামী সিদ্ধান্ত জানানো হবে। আর এবার আরও এক বড় সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। খবরে প্রকাশ ১৫ জানুয়ারি পর্যন্ত হোটেল, লজ, রিসর্ট বুকিংয়ে নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন।
এসডিও, এসডিপিও-র সঙ্গে বৈঠকে বসেন হোটেল মালিকরা। জানা গিয়েছে, আজ থেকে আগামী ১৫ তারিখ পর্যন্ত চালু থাকবে এই নির্দেশিকা।
করোনার প্রকপ বাড়ছে, পর্যটক শূন্য করার নির্দেশ শান্তিনিকেতনে, বন্ধ সব বুকিং
বোলপুর মহকুমা শাসক অয়ন নাথের তত্ত্বাবধানে বোলপুরের এসডিপিও অভিষেক রায়, বোলপুর ও ইলামবাজারের বিডিও, আই, ওসিদের নিয়ে বৈঠক হয়৷ সেই বৈঠকে আসেন সমস্ত হোটেল, লজ, রিসর্ট মালিকরা। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।



