নজরবন্দি ব্যুরোঃ আইসোলেশনের মেয়াদ কমল ভারতে। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক করোনা সংক্রান্ত নতুন গাইডলাইন প্রকাশ করল, যেখানে মৃদু উপসর্গ থাকলে আইসোলেশনের মেয়াদ কমিয়ে ৭ দিন করার কথা বলা হয়েছে।
আরও পড়ুনঃ সপ্তাহে তিনদিন কলকাতায় নামবে দিল্লি ও মুম্বইয়ের বিমান, জানিয়ে দিল রাজ্য
আক্রান্ত ব্যক্তির পরপর তিন দিন যদি জ্বর না আসে, তাহলে আইসোলেশন থেকে মুক্তি পেতে পারেন ওই ব্যক্তি। আর সাতদিন কেটে গেলে আর করতে হবে না পরীক্ষা। বাড়িতেই নিভৃতবাসে স্বাস্থ্যের উপর নজর রাখতে হবে। এই নতুন নির্দেশিকা জারি করল স্বাস্থ্যমন্ত্রক।
উল্লেখ্য বিশ্বের একাধিক দেশেই সম্প্রতি আইসোলেশনের মেয়াদ কমানো হয়েছে। বিশেষত, ওমিক্রন ভ্যারিয়েন্টের ক্ষেত্রে যেহেতু আক্রান্তদের মধ্যে খুব ভয়ঙ্কর উপসর্গ দেখা যাচ্ছে না, তাই এই আইসোলেশনের মেয়াদ কমানোর কথা বলেছেন বিশেষজ্ঞরা।
আইসোলেশনের মেয়াদ কমল দেশে, এবার থেকে আক্রান্তকে ৭ দিন থাকতে হবে নিভৃতবাসে
মঙ্গলবারই রাজ্যের বেশ কয়েকজন চিকিৎসক এই দাবি তুলেছিলেন। ড. দীপ্তেন্দ্র সরকার, ড. কুণাল সরকাররা বলেছিলেন, স্বাস্থ্যকর্মীরা যে ভাবে আক্রান্ত হচ্ছেন তাতে আইসোলেশনের মেয়াদ না কমালে সমস্যা হতে পারে।



