সপ্তাহে তিনদিন কলকাতায় নামবে দিল্লি ও মুম্বইয়ের বিমান, জানিয়ে দিল রাজ্য

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সপ্তাহে তিনদিন মুম্বই এবং দিল্লি থেকে কলকাতায় বিমান অবতরণের অনুমতি দিল রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, প্রতি সপ্তাহে সোমবার, বুধবার এবং শুক্রবার দিল্লি এবং মুম্বই থেকে উড়ান কলকাতায় নামতে পারবে।

আরও পড়ুনঃ এবার করোনার কবলে দেব-রুক্মিণী জুটি ! চিন্তায় অনুরাগীরা

মঙ্গলবার রাজ্যের স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা অসামরিক বিমানমন্ত্রকের সচিব রাজীব বনসলকে জানিয়ে দিয়েছেন, রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ায় ফের পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে।

রাজ্য সরকার যাত্রীদের সমস্যা নিয়ে যথেষ্ট স্পর্শকাতর। কিন্তু এই অবস্থায় বিধি প্রণয়নও জরুরি। তাই আপাতত দিল্লি ও মুম্বই থেকে রাজ্যে আসার বিষয়ে পদক্ষেপ করা হচ্ছে।

সপ্তাহে তিনদিন কলকাতায় নামবে দিল্লি ও মুম্বইয়ের বিমান, জানিয়ে দিল রাজ্য

আপাতত সপ্তাহে তিনদিন পরিষেবা চালু করা হল। কিছুদিনের মধ্যেই পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর