Dev : এবার করোনার কবলে দেব-রুক্মিণী জুটি ! চিন্তায় অনুরাগীরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত বছরের শেষের দিক থেকেই ফের নিজের শক্তি বৃদ্ধি করতে শুরু করেছে মারন করোনা। যারফলে বছরের শেষে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে করোনার কবলে পড়তে হয়েছে রাজ্যের মন্ত্রী সভার একাধিক মন্ত্রী সহ শাসক দলের একাধিক সদস্যদের। তবে সেখানেই শেষ নয়, যত সময় এগিয়েছে ততই নিজের ক্ষমতা বাড়িয়ে টলি পাড়ায় নিজের প্রভাব বিস্তার করেছে করোনা। এবার সেই মারন করোনায় নাকি সংক্রমিত হলেন অভিনেতা দেব ও অভিনেত্রী রুক্মিণী মৈত্র।

আরও পড়ুনঃ ‘ভাল পরিবেশ দেবার চেষ্টা করবো যদি আমরা আবার ক্ষমতায় আসি’ শিলিগুড়িতে ভোট প্রচারে নেমে বললেন অশোক

বলাবাহুল্য, বড়দিন ও বর্ষবরনের উৎসবের পর থেকেই রীতিমত ভয়াবহ চেহারায় ধরা দিয়েছে করোনার এই নয়া প্রজাতি। রাজ্যের ক্রীড়া মহল হোক কিংবা রাজনৈতিক মহল সবেতেই নিজের ক্ষমতা বিস্তার করেছে এটি। বাদ যায়নি টলিপাড়া, সেখানেও লাফিয়ে লাফিয়ে বেড়েছে করোনাড় সংক্রমণ।

উল্লেখ্য, বিগত কয়েকদিন আগেই করোনার কবলে পড়তে হয়েছিল সকলের প্রিয় চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায় কে। যা নিয়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছিল নেটাগরিকদের মধ্যে। তবে সেখানেই থেমে থাকেনি সংক্রমণ, যত সময় এগিয়েছে ততই করোনার কবলে পড়তে হয়েছে জিৎ গাঙ্গুলী,শ্রীজাত সহ আরও বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের।

এবার করোনার কবলে দেব-রুক্মিণী জুটি ! হতাশা অনুরাগীদের মধ্যে

Dev and Rukmini to promote Champ in Zee Bangla's Apur Sansar
এবার করোনার কবলে দেব-রুক্মিণী জুটি ! চিন্তায় অনুরাগীরা

এবার সেই মারন করোনার কবলে পড়তে হল বাংলা সিনেমার অন্যতম আইকন দেব ও খ্যাতনামা অভিনেত্রী রুক্মিণী মৈত্র কে। তবে এই প্রসঙ্গে এখনও পর্যন্ত তাদের তরফ কিছু না জানানো হলেও বিশেষ সূত্র মারফৎ জানা গিয়েছে এবার সেই করোনায় সংক্রমিত হয়েছে সকলের প্রিয় এই জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী জুটি। যা সামনে আশা মাত্রই রীতিমতো হইচই পড়ে গিয়েছে সকল অনুরাগীদের মধ্যে। তবে এখন এই সমস্ত বিষয় গুলিকে গুরুত্ব দিতে নারাজ দেব। জানা গিয়েছে আজ সকালে RT-PCR টেস্ট করিয়েছেন এই অভিনেতা, আজ রাতেই হাতে পাবেন সেই রিপোর্ট। এরপরেই গোটা বিষয় নিয়ে মুখ খুলবেন ঘাটালের এই সাংসদ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর