নজরবন্দি ব্যুরোঃ বরাবর স্রোতের বিপরীতে চলেন টলিউডের শ্রীলেখা মিত্র। বিতর্ক এড়িয়ে যাওয়া নয়, বরং একাধিকবার নিজের মন্তব্য ঘিরে বিতর্ক গড়ে তুলতে তিনি পিছ পা হন না। এক কথায় এই সাহসী অভিনেত্রী এবার মুখ খুললেন একটি সাম্প্রতিক ইস্যু নিয়ে। মেডিক্যাল কলেজের ছাত্র আন্দোলন নিয়ে সরব হতে দেখা গেল তাঁকে। শহর জুড়ে যখন উৎসবের মরশুম আর সিনে আড্ডা তখন আরও একটি আন্দোলন মাথাচাড়া দিয়েছে মেডিক্যাল কলেজে। আর তাই চুপ করে বসে থাকতে পারেননি শ্রীলেখা।
আরও পড়ুন:অমিতাভ বচ্চনের ভারত রত্ন পাওয়া উচিত, KIFF থেকে দাবি মমতার, উচ্ছ্বাসে ভাসল কলকাতা
পরপর দু’বছর কলকাতার অভিনেত্রী হয়েও ডাক পাননি কলকাতারই আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে। এদিকে বিদেশী চলচ্চিত্রে পুরষ্কার পেয়েছেন তিনি। স্বাভাবিক ভাবেই মনে জমেছে ক্ষোভের পাহাড়। কিন্তু শুধু নিজের অভিমান নয়, উৎসব এলেই শহরবাসী ভুলে যাচ্ছেন দিন রাত গান্ধীমুর্তির পাদদেশে বসে থাকা আন্দোলনকারীদের। ভুলে যাচ্ছেন অন্দোলনে অসুস্থ হয়ে পড়া পরবর্তী প্রজন্মের চিকিৎসক দের। শ্রীলেখার আপত্তির মূল জায়গা এটি। এই বিষয়টিকেই নিজের ফেসবুক লাইভে তুলে ধরেছেন অভিনেত্রী। ডাক্তারি ছাত্রের পাঠানো বার্তা পড়ে শুনিয়েছেন লাইভে।

শ্রীলেখা বলেছেন, “শুরুতে কলেজ কর্তৃপক্ষ ২২ ডিসেম্বর ডেট দেয় ছাত্রছাত্রী সংসদ নির্বাচনের জন্য। পরে যখন শাসকদলের ছাত্র সংসদ দেখে যে মেডিক্যালের ইউনিয়ন ইলেকশনে তাদের ছাত্রছাত্রী কোনওভাবেই জিততে পারবে না, তারা ইলেকশন বাতিল করে দেয়। মেডিক্যাল কলেজের উপর এই অগণতান্ত্রিক আক্রমণের বিরুদ্ধে এই আন্দোলন শুরু হয়, যা এখন ২০০ ঘণ্টার অনশনে পড়েছে, তিন চার জন ছাত্র ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে ইতিমধ্যে।“ চিঠির লেখা থেকে শ্রীলেখা আরও জানিয়েছেন, “এই বিষয়ে কলেজ কাউন্সিলের সঙ্গে কথা বলতে গেলে ছাত্রছাত্রীদের মারে, খুনের হুমকি পর্যন্ত দেয়”।
হবু ডাক্তাররা অনশন করবে,আমরা পিঠ বাঁচিয়ে শাহরুখ অমিতাভের সঙ্গে ছবি দেব, বিস্ফোরক অভিনেত্রী শ্রীলেখা

ফিল্ম ফেস্টিভ্যাল আর গেরুয়ার বিচারে যখন প্রায় অধিকাংশ মানুষ মজে গিয়েছেন, শ্রীলেখার কাজ ‘চোখে আঙুল দাদা’র মতো। যিনি বলেছেন, “ফিল্ম ফেস্টিভ্য়াল হোক। অমিতাভ বচ্চন আসুক। শাহরুখ খান আসুক। আমরা এই সবে ভুলে থাকি। আমরা ভুলে যাই – যাঁরা শিক্ষক হতে চায় তাঁরা অনশন করবে, যাঁরা ডাক্তার হতে চায় তাঁরা অনশন করবে… আর আমরা কী করব… এটাই চলতে দেব তো? নিজেদের পিঠটা বাঁচিয়ে চুপ করে থাকব। শাহরুখ খানের সঙ্গে সেলফি তুলে ছবি দেব… আমি এবার সবটা আপনাদের উপর”।



