তাৎপর্যপূর্ণ বিষয় হল ২০১৫-র পুরভোটে এই ৪ নম্বর ওয়ার্ডে যিনি সিপিআইয়ের হয়ে জিতেছিলেন, সেই শেখ হানিফ ভোটের পর তৃণমূলে যোগ দেন। এবার তৃণমূল নেতা শেখ হানিফের স্ত্রীকে হারান সিপিআই প্রার্থী নার্গিস পারভিন। কিন্তু, ভোটে জিতে এবার তিনিও তৃণমূলে যোগ দিতে চলেছেন।
তৃণমূলের সবুজ ঝড়ের মাঝে খড়গপুরের ৬ টি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ডে জয়লাভও করেছেন অভিনেতা। তবে কী তৃণমূলের সমর্থনে খড়গপুরের চেয়ারম্যান হীরণ! রাজনৈতিক মহলে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়ে জয়লাভ করেছেন। তারপর খড়গপুরে থেকেই কাজ চালিয়ে যাচ্ছেন অভিনেতা হীরন চট্টোপাধ্যায়। এবার তাঁকে প্রার্থী করে বিরাট চমক দিল গেরুয়া শিবির। খড়গপুরে পুরসভা নির্বাচনে প্রার্থী হীরন লড়াই করবেন ৩৩ নম্বর ওয়ার্ড থেকে।
বড় সমস্যার মুখে মেদিনীপুরের যাত্রীরা, বন্ধ হচ্ছে লোকাল ট্রেন। হাওড়া থেকে আর যাওয়া যাবে না মেদিনীপুর। খড়্গপুর পর্যন্তই চলবে লোকাল ট্রেন। শুক্রবার এমনই ঘোষণা করল দক্ষিণ-পূর্ব রেল। হাওড়া-খড়গপুর ডিভিশনে দক্ষিণ-পূর্ব রেলের তরফে ৬ জোড়া লোকাল ট্রেনের যাত্রা পথে বদল করা হয়েছ।
জিন্দা লাশের মতো বেঁচে আছেন, পা ভাল হলে দু’পায়ে হেঁটে জনগণকে প্রণাম জানাবেন মমতা। তবু মা বোনেদের সঙ্গে দেখা করার জন্য মনের জোর নিয়ে এসেছি, খড়গপুরের ভরা দুপুরে অগণিত মানুষের মাঝে এটাই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম কথা। প্রথম থেকেই মমতার প্রধান হাতিয়ার তাঁর নিজের 'গার্লস টু দা নেক্সট ডোর ইমেজ।