Hiran Chaterjee: তৃণমূলের সমর্থনে খড়গপুরের চেয়ারম্যান হীরণ! জোর জল্পনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২১ এর নির্বাচনে খড়গপুর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়লাভ করেছেন। এরপর পুরভোটে বিজেপির টিকিটেই প্রার্থী হয়েছেন তিনি। তৃণমূলের সবুজ ঝড়ের মাঝে খড়গপুরের ৬ টি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ডে জয়লাভও করেছেন অভিনেতা। তবে কী তৃণমূলের সমর্থনে খড়গপুরের চেয়ারম্যান হীরণ! রাজনৈতিক মহলে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

আরও পড়ুনঃ Dilip Ghosh on Locket Chaterjee: অন্যের ঘাড়ে দোষ চাপানো মানে পরচর্চা করা, লকেটকে আক্রমণ দিলীপের

খড়গপুর পুরসভার চেয়ারম্যান ছিলেন প্রদীপ সরকার। এবারেও ৬ নম্বর ওয়ার্ড থেকে জয়লাভ করেছেন তিনি। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে এলাকার মানুষের কাছে বিস্তর অভিযোগ রয়েছে। খড়্গপুরের নতুন চেয়ারম্যানকে হবেন? তাই নিয়ে বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রদীপের পরিবর্তে হীরণকে সামনে আনতে পারে তৃণমূল। সূত্রের খবর, তৃণমূলের ২০ জন কাউন্সিলরের সমর্থনে চেয়ারম্যান হতে পারেন তিনি।

এবিষয়ে হীরণ অবশ্য জানিয়েছেন, সকলে চাইলে তাঁর এবিষয়ে আপত্তি নেই। তবে কী এই সিদ্ধান্ত নিতে চলেছে ঘাসফুল শিবিরের নেতারা? যদিও তৃণমূল সূত্রে খবর, সব পুরসভার চেয়ারম্যান কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে। সেখানেই পরিষ্কার হয়ে যাবে গোটা বিষয়।

বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন হীরণ চট্টোপাধ্যায়। খড়গপুরের প্রার্থী প্রদীপ সরকারকে হারানো তাঁর কাছে ছিল বিরাট চ্যালেঞ্জের কাজ। সেটা করতেই কী তাঁকে ফেরাতে চাইছে তৃণমূল? যদিও এবিষয়ে মুখ খোলেননি ঘাসফুল শিবিরের নেতারা।

তৃণমূলের সমর্থনে খড়গপুরের চেয়ারম্যান হীরণ, খড়গপুরে উলোটপুরান 

তৃণমূলের সমর্থনে খড়গপুরের চেয়ারম্যান হীরণ, খড়গপুরে উলোটপুরান 
তৃণমূলের সমর্থনে খড়গপুরের চেয়ারম্যান হীরণ, খড়গপুরে উলোটপুরান

রাজনৈতিক মহলের ধারণা, খড়গপুরে দুটি শিবির রয়েছে বিজেপির মধ্যে। একটি বিধায়ক হীরণ চট্টোপাধ্যায় এবং অন্যটি দিলীপ ঘোষের। সম্প্রতি দুই নেতার মধ্যে দুরত্ব বাড়তে শুরু করেছে। এমনকি একে অপরকে আক্রমণ করতেও দেখা গেছে। সেখান থেকেই  হীরণের তৃণমূলে যোগদানের জল্পনা আরও বেড়ে যায়। সেই পথেই কিছুটা এগিয়ে উলোটপুরানের সিদ্ধান্ত নিতে চলেছে তৃণমূল। জোর জল্পনা শুরু হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত