Municipal Election: খড়্গপুরে তৃণমূল প্রার্থীকে ৫২১৭ ভোটে পরাজিত করা বাম প্রার্থীকে বহিষ্কার!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ খড়্গপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থীকে ৫২১৭ ভোটে পরাজিত করা সিপিআই প্রার্থী নার্গিস পারভিনকে বহিষ্কার করল সিপিআই। মূলত দলবিরোধী কাজের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের ৪নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ভাইস চেয়ারম্যান সেক হানিফের স্ত্রী মমতাজ কুদ্দুসিকে ৫২১৭ ভোটে হারিয়ে দিয়েছিলেন বাম প্রার্থী তথা সিপিআইয়ের নার্গিস পারভিন। তাঁকেই বহিষ্কার করা হয়েছে আজ।

আরও পড়ুনঃ সহায়তা করলে চরম পরিণতি, রাশিয়া নিয়ে চীনকে হুঁশিয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের।

তৃণমূলের সাথে গোপনে যোগাযোগ রাখছেন বাম্ফ্রন্টের জয়ী প্রার্থী। এই অভিযোগেই তাঁকে বহিষ্কার করা হয়েছে। একদা তৃণমূল করতেন ২০২২ সালের পুরসভা নির্বাচনের সিপিআই প্রার্থী ও তাঁর স্বামী সেক সাইজাদ। ২০১৫ সালে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দীতা করেছিলেন এই সেক সাইজাদ। সেবার অবশ্য তিনি হেরে যান। তবে এবার মহিলা সংরক্ষিত হয়ে যাওয়া এই ওয়ার্ডে দলীয় টিকিট পাননি তিনি। তাঁর স্ত্রীকেও টিকিট দেয়নি তৃণমূল।

কিছুটা তৃণমূলের ওপর অভিমান করে স্বামী স্ত্রী দুজনেই যোগ দেন সিপিআইতে। সাথে সাথে টিকিটও পান। সিপিআই এর টিকিট নিয়ে বিপুল পরিমান ভোটে জয়ী হন সেক সাইজাদের স্ত্রী নার্গিস পারভিন। উল্লেখ্য রাজ্যের ১০৮ পৌরসভার ২২৭৪ টি ওয়ার্ডের মধ্যে হার-জিতের ব্যবধানে এটিই জয়ের ব্যবধানের সর্বাধিক রেকর্ড বলে দাবি করেছিলেন নার্গিস পারভিন। তবে জিতেও তৃণমূল বা দলনেত্রীর প্রতি কোনও ক্ষোভ নেই বলেই জানিয়েছেন তিনি।

তৃণমূল প্রার্থীকে পরাজিত করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সুনাম করার পাশাপাশি তাঁর সঙ্গ দিতে চান বলেও জানিয়েছেন নার্গিস পারভিন। আর এই ধরনের মন্তব্যের জন্য তাঁকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল সিপিআই। খড়গপুরের ৪ নম্বর ওয়ার্ড বামেদের গড় হিসেবে পরিচিত। বামেদের দাবি, ৫২ বছর ধরে তারা এই ওয়ার্ডে জিতে আসছে।

খড়্গপুরে তৃণমূল প্রার্থীকে ৫২১৭ ভোটে পরাজিত করা বাম প্রার্থীকে বহিষ্কার!

খড়্গপুরে তৃণমূল প্রার্থীকে ৫২১৭ ভোটে পরাজিত করা বাম প্রার্থীকে বহিষ্কার!
খড়্গপুরে তৃণমূল প্রার্থীকে ৫২১৭ ভোটে পরাজিত করা বাম প্রার্থীকে বহিষ্কার!

তাৎপর্যপূর্ণ বিষয় হল ২০১৫-র পুরভোটে এই ৪ নম্বর ওয়ার্ডে যিনি সিপিআইয়ের হয়ে জিতেছিলেন, সেই শেখ হানিফ ভোটের পর তৃণমূলে যোগ দেন। এবার তৃণমূল নেতা শেখ হানিফের স্ত্রীকে হারান সিপিআই প্রার্থী নার্গিস পারভিন। কিন্তু, ভোটে জিতে এবার তিনিও তৃণমূলে যোগ দিতে চলেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন