নজরবন্দি ব্যুরোঃ প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়ে জয়লাভ করেছেন। তারপর খড়গপুরে থেকেই কাজ চালিয়ে যাচ্ছেন অভিনেতা হীরন চট্টোপাধ্যায়। এবার তাঁকে প্রার্থী করে বিরাট চমক দিল গেরুয়া শিবির। খড়গপুরে পুরসভা নির্বাচনে প্রার্থী হীরন লড়াই করবেন ৩৩ নম্বর ওয়ার্ড থেকে।
আরও পড়ুনঃ Sudip Roy Barman: সোমবার বিজেপি ছেড়েছিলেন, মঙ্গলে কংগ্রেসে যোগদান সুদীপ রায় বর্মনের


গত কয়েকদিন ধরেই বিজেপির অন্দরে বাড়তে শুরু করেছিল ক্ষোভের আগুন। তারই মধ্যে বিজেপির সমস্ত হোয়াটাসঅ্যাপ গ্রুপ থেকে সরে দাঁড়ান বিজেপির এই বিধায়ক। হীরনের অভিযোগ অবশ্য ছিল বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে। কিন্তু এলাকায় থেকে নিজের কাজ চালিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সম্প্রতি খড়গপুরের ভোটার হিসাবে নাম তুলেছেন হীরন ।
সূত্রের খবর, তাঁর সঙ্গে কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরপরেই প্রার্থী হিসাবে তাঁকে বেছে নিয়েছে গেরুয়া শিবির। সেইসঙ্গে আগে থেকেই ছিলেন খড়গপুরে দলের পুরসভা কমিটির নির্বাচনী কমিটির আহ্বায়ক। লড়বেন তৃণমূল নেতা জহর পালের বিরুদ্ধে।
খড়গপুরে পুরসভা নির্বাচনে প্রার্থী হীরন, অসন্তোষ এবার বিজেপিতেও

অন্যদিকে, বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে খড়গপুরে কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। টিকিট না পেয়ে বিজেপি নেতার বাড়িতে হামলা চালানো হয় অভিযোগ। এমনকি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিরাট পুলিশ বাহিনী।









