Sudip Roy Barman: সোমবার বিজেপি ছেড়েছিলেন, মঙ্গলে কংগ্রেসে যোগদান সুদীপ রায় বর্মনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সোমবার বিজেপি সহ বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ত্রিপুরার দুই নেতা সুদীপ রায় বর্মন এবং আশীষ কুমার সাহা। মঙ্গলবার কংগ্রেসে যোগ দিলেন তাঁরা। সূত্রের খবর, এদিন সকালে রাহুল গান্ধীর বাসভবনে যান ওই দুই নেতা। উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। সেখানেই কংগ্রেসে যোগদান করেন দুই নেতা। 

আরও পড়ুনঃ Tripura: বিধায়ক সহ বিজেপি থেকে ইস্তফা সুদীপ রায় বর্মনের, তৃণমূলে ফেরা সময়ের অপেক্ষামাত্র

সোমবার বিজেপি ছেড়েছিলেন দুই নেতা। তখন থেকেই জল্পনা ছিল তাঁদের দলবদল ঘিরে। অনেকেই মনে করেছিলেন তৃণমূলে যোগদান করতে চলেছেন তাঁরা। কিন্তু তা করেননি। বিজেপি থেকে ইস্তফা দেওয়ার পরেই দিল্লি চলে যান দুই জনেই। মঙ্গলবার সকালে দেশের সবচেয়ে পুরাতন দলকেই বেছে নেন।

এদিন কংগ্রেসে যোগদান করে তিনি জানিয়েছেন, রাজনীতির সূচনা হয়েছিল কংগ্রেসের হাত ধরেই। বাড়ি ফেরার আনন্দটাই আলাদা। এটা ঘর ওয়াপসি। আমি পাপ করেছি। প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। ত্রিপুরায় কংগ্রেস সরকার গড়ে তুলবে। ত্রিপুরায় আইন-শৃঙ্খলা বলে কিছু নেই। সাংবাদিকদের কণ্ঠরোধ করা হচ্ছে। মারধর করা হচ্ছে। খবরের কাগজে কী হেডলাইন হবে, তা ঠিক করছে রাজ্য সরকার।

শুধুমাত্র এখানেই শেষ নয়, তিনি জানিয়েছেন আরও অনেক বিধায়ক কংগ্রেসে আসার জন্য পা বাড়িয়ে রেখেছেন। কিন্তু বেশ কিছু প্রক্রিয়ার জন্য তাঁরা সিদ্ধান্ত নিতে পারেননি। বিজেপিতে থেকে অনেকেই খুশি নয় বলে জানিয়েছেন তিনি। গুজরাত এবং হিমাচল প্রদেশের সঙ্গে ত্রিপুরার নির্বাচন হবে । এমনটাই মত বর্ষীয়ান নেতার।

সোমবার বিজেপি ছেড়েছিলেন, রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করে কংগ্রেসে যোগদান 

সোমবার বিজেপি ছেড়েছিলেন, রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করে কংগ্রেসে যোগদান 
সোমবার বিজেপি ছেড়েছিলেন, রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করে কংগ্রেসে যোগদান 

সম্প্রতি ত্রিপুরার অন্দরে সুদীপ রায় বর্মন এবং মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের মধ্যে দুরত্ব বাড়তে শুরু করেছিল। সেই নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছিলেন বিজেপি বিধায়ক। পরে কেন্দ্রের নেতাদের হস্তক্ষেপে তা অনেকটা সামাল দেওয়া গিয়েছিল। কিন্তু নিজের সিদ্ধান্তের অটল ছিলেন তিনি। একপ্রকার সিদ্ধান্ত নিয়েছিলেন ২৩ এর নির্বাচনে বিজেপির টিকিটে নির্বাচনে লড়বেন না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন