Indian Railway: বড় সমস্যার মুখে মেদিনীপুরের যাত্রীরা, বন্ধ হচ্ছে লোকাল ট্রেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  বড় সমস্যার মুখে মেদিনীপুরের যাত্রীরা, কি হবে লোকাল ট্রেন বন্ধ হলে? রেলের যাত্রাপথে আসছে বদল। হাওড়া থেকে আর যাওয়া যাবে না মেদিনীপুর। খড়্গপুর পর্যন্তই চলবে লোকাল ট্রেন। শুক্রবার এমনই ঘোষণা করল দক্ষিণ-পূর্ব রেল। হাওড়া-খড়গপুর ডিভিশনে দক্ষিণ-পূর্ব রেলের তরফে ৬ জোড়া লোকাল ট্রেনের যাত্রা পথে বদল করা হয়েছ। রেলের এই সিদ্ধান্তের ফলে প্রায় কয়েক হাজার যাত্রী ভোগান্তির মুখে পড়তে পারেন বলে মনে করছেন নিত্যযাত্রীরা।

আরও পড়ুনঃ বেচে দেওয়ার ভয়াবহ খেলায় নেমেছেন, মোদি সরকারের সমালোচনায় বিজেপি নেতা রন্তীদেব

রেল সূত্রে জানা গিয়েছে, আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত ১২ টি লোকাল ট্রেন ট্রেনের যাত্রা পথ কাটছাঁট করা হচ্ছে। চলতি মাসের ১৭ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত হাওড়া থেকে কেবল খড়গপুরই পর্যন্ত চালু থাকবে হাওড়া-মেদিনীপুর লোকাল ট্রেন পরিষেবা। দক্ষিণ-পূর্ব রেলের তরফ জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, হাওড়া-খড়গপুর ডিভিশনের গোকুলপুর স্টেশনে আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে। সে কারণেই লোকাল ট্রেন খড়্গপুর পর্যন্ত সীমিত করা হল।

নিম্নলিখিত ট্রেনগুলির যাত্রাপখ বদল-

২৮৮০১ হাওড়া-মেদিনীপুর লোকাল

৩৮৮০৩ হাওড়া-মেদিনীপুর লোকাল

৩৮৮০৯ হাওড়া-মেদিনীপুর লোকাল

৩৮৮১১ হাওড়া-মেদিনীপুর লোকাল

৩৮৮১৫ হাওড়া-মেদিনীপুর লোকাল

৩৮৮১৭ হাওড়া-মেদিনীপুর লোকাল

তিন দিনের জন্য হাওড়া থেকে ছেড়ে কেবল মাত্র খড়্গপুর স্টেশন পর্যন্তই যাবে এই ট্রেনগুলি। শুধু তাই নয়। একই ভাবে ডাউন ট্রেনগুলিও খড়্গপুর থেকেই ছাড়বে। রেলের সিদ্ধান্ত অনুযায়ী হাওড়ামুখী মেদিনীপুর লোকালগুলি খড়গপুর স্টেশন থেকেই হাওড়ার উদ্দেশে রওনা দেবে। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে।

৩৮৮০৬ মেদিনীপুর-হাওড়া লোকাল,

৩৮৮১০ মেদিনীপুর-হাওড়া লোকাল,

৩৮৮১৬ মেদিনীপুর-হাওড়া লোকাল,

৩৮৮১৮ মেদিনীপুর-হাওড়া লোকাল,

৩৮৮২২ মেদিনীপুর-হাওড়া লোকাল,

৩৮৮২৪ মেদিনীপুর-হাওড়া লোকাল।

করোনা অতিমারীর দ্বিতীয় পর্যায়ে একেবারে বন্ধ হয়ে গিয়েছিল লোকাল ট্রেন পরিষেবা। গত নভেম্বরে পশ্চিমবঙ্গে ফের গড়াতে শুরু করে লোকাল ট্রেনের চাকা। শুরু থেকেই চেনা ভিড় লক্ষ করা গিয়েছিল হাওড়া-শিয়ালদহ শাখার বিভিন্ন স্টেশনে। এখনও রেল স্টেশনে কোভিড কালীন দূরত্ব বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়। যদিও সে সব নিয়ম শিকেয় তুলে। ট্রেনে ওঠার রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় বর্ধমান, খড়্গপুর –ছোট বড় সব স্টেশনেই।

বড় সমস্যার মুখে মেদিনীপুরের যাত্রীরা, বন্ধ হচ্ছে লোকাল ট্রেন

বড় সমস্যার মুখে মেদিনীপুরের যাত্রীরা, বন্ধ হচ্ছে লোকাল ট্রেন
বড় সমস্যার মুখে মেদিনীপুরের যাত্রীরা, বন্ধ হচ্ছে লোকাল ট্রেন

দীর্ঘদিন ধরে লোকাল ট্রেন বন্ধ থাকায় নিত্যযাত্রীরা অসুবিধায় পড়ছিলেন। স্কুল কলেজ খুলে যাওয়ার পর ফের ট্রেন বন্ধ থাকলে অসুবিধার মধ্যে পড়বেন বলে মনে করছেন মেদিনীপুর ও গোকুলপুরের যাত্রীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন