ঘটনাস্থল ঘুরে এবং আহতদের সঙ্গে দেখা করেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। এরপর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে রিপোর্ট জমা দেন তাঁরা। বঙ্গ বিজেপির নবান্ন অভিযান নিয়ে সিবিআই তদন্ত চাই। পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশনের হস্তক্ষেপের দাবি তোলা হয়েছে।
৫ বছরের মধ্যে বাংলায় সরকার গঠন করবে বিজেপি। সোমবার আগতলার একটি সভা থেকে এমনটাই দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।তাঁর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে।
এবার ২৪ জনের তালিকা জমা পড়ল কলকাতা হাইকোর্টে। যাদের সম্পত্তির সঙ্গে দুর্নীতি রয়েছে কি না তা মিলিয়ে দেখার প্রয়োজন রয়েছে। সম্পত্তি বেড়েছে রাজনাথ-নাড্ডাদেরও, বৃহস্পতিবার এই মর্মে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের।
রবিবারের পর সোমবার। সিবিআইয়ের উদ্দেশ্যে করা তাঁর মন্তব্যের কারণে বেজায় অস্বস্তিতে দল। শুধুমাত্র দল নয়, এহেন মন্তব্য করে সরকারকেও অস্বস্তিতে ফেলেছেন দিলীপ ঘোষ। তাই সর্বভারতীয় সহ-সভাপতির ওপর বেজায় ক্ষুব্ধ শীর্ষ নেতৃত্ব। তাই আগামী দিনেই কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রিয় নেতৃত্ব।
তিনি একজন আইনজ্ঞ, বিধানিক এবং সরকারী কর্মী ছিলেন। তাঁর কেরিয়ার অতি উজ্জ্বল। কৃষকদের ভালোর জন্য সর্বদা কাজ করেছেন তিনি। যুব সম্প্রদায়, মহিলা এবং সংখ্যালঘুদের জন্য কাজ করেছেন জগদীপ ধনখড়। আমি অত্যন্ত খুশি, তিনি আমাদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী।