Subal Bhowmik: আগামী সপ্তাহেই ত্রিপুরায় নাড্ডা, সুবলকে সভাপতি থেকে সরাল তৃণমূল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামী ২৮ এবং ২৯ তারিখ ত্রিপুরা সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তার আগেই বিরাট বদল ত্রিপুরা তৃণমূলে। রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল সুবল ভৌমিককে। আগামী সভাপতি কে হবেন? তা নিয়ে জরুরী বৈঠকে বসেছেন তৃণমূল নেতৃত্ব। সেখানে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সুস্মিতা দেব।

আরও পড়ুনঃ Durga Puja: সরকারি অনুদানের সিদ্ধান্তের বিরোধিতা, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

আগামী বছরে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। সেটাকে সামনে রেখেই নির্বাচনে ঘুটি সাজাতে চেয়েছে তৃণমূল। ত্রিপুরায় নতুন করে দলের সংগঠনে জোর দিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই। দলের তরফে ইনচার্জের দায়িত্বে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সুস্মিতা দেবরা। সেইমতো রণনীতি সাজাচ্ছিল তৃণমূল। ঠিক তার আগেই সুবল ভৌমিককে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

আগামী সপ্তাহেই ত্রিপুরায় নাড্ডা, বিরাট বদল তৃণমূলে! 
আগামী সপ্তাহেই ত্রিপুরায় নাড্ডা, বিরাট বদল তৃণমূলে!

সূত্রের খবর, ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচন এবং আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় সংগঠনকে ঢেলে সাজাতে ও দলীয় নেতা কর্মীদের মনোবল বাড়াতে দুদিনের রাজ্য সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সেখানেই পুরাতন দল বিজেপিতে ফিরে যাবেন সুবল ভৌমিক। আগামী সপ্তাহেই ত্রিপুরায় নাড্ডা -র সভাতেই বিজেপিতে সুবল? জল্পনা তুঙ্গে।

যদিও ত্রিপুরার রাজনীতিতে সুবল ভৌমিক বর্ণ্ময় চরিত্র। এর আগে কংগ্রেস থেকে বিজেপিতে যান তিনি। পরে ফিরে আসেন কংগ্রেসে। গত বছরে যোগদান করেন তৃণমূলে। আরও একবার বিজেপি যোগের জল্পনা তীব্র হয়েছে। শুধুমাত্র বিজেপি যোগদান নয়। তাঁর কংগ্রেসে যোগদান নিয়েও আলোচনা হচ্ছে।

আগামী সপ্তাহেই ত্রিপুরায় নাড্ডা, বিরাট বদল তৃণমূলে! 

আগামী সপ্তাহেই ত্রিপুরায় নাড্ডা, বিরাট বদল তৃণমূলে! 
আগামী সপ্তাহেই ত্রিপুরায় নাড্ডা, বিরাট বদল তৃণমূলে!

কারণ, সুদীপ রায় বর্মনের কংগ্রেসে যোগদানের পর রাজ্যে অনেকটা হাত শিবিরের জায়গা ফিরেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এমনিতেও সুদীপ রায় বর্মনের সঙ্গে সুবল ভৌমিকের সখ্যতা নিয়েও আলোচনা কম হচ্ছে না। তাই অনেকে মনে করছেন তিনি কংগ্রেসে যোগদান করতেও পারেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত