নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি পুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা অনুদানের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি। সরকারি অনুদানের সিদ্ধান্তের বিরোধিতা, বুধবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের। যা প্রধান বিচারপতি গ্রহণ করেছেন। দ্রুত শুনানির মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হবে। আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। শুক্রবার হতে পারে মামলার শুনানি।


উল্লেখ্য, সোমবার সমস্ত পুজো কমিটি গুলিকে নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, রাজ্যে ৪৩ হাজার পুজো কমিটির নাম নথিভুক্ত রয়েছে। তা ছাড়াও রয়েছে বাড়ির পুজো। পল্লির পুজো। আজকাল মেয়েদেরও ভালো পুজো হয়। পুলিশ, বড় ক্লাবগুলির কাছে আমি গ্রেটফুল। তারা মহিলাদের ও ছোট ক্লাবগুলিকে সাহায্য করে। এ বার পুজো কি দুরন্ত হবে, নাকি দুর্দান্ত! সেই পরিকল্পনাও তৈরি করতে হবে।

একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় সরকার টাকা দেয় না। কম টাকাতেও ভালো পুজো হয়। আমার ক্ষুদ্র ক্ষমতায় বিদ্যুতের ভর্তুকি ৫০ থেকে ৬০ শতাংশ বাড়ানো হল। আমার ভাড়ার শূন্য। মা দুর্গা ভর্তি করবেন আশা করি। তাই ক্লাবগুলির অনুদান ৬০ হাজার টাকা করে দেওয়া হবে।
সরকারি অনুদানের সিদ্ধান্তের বিরোধিতা, শুক্রবার হাইকোর্টে মামলা

যা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। কেন সরকারি কর্মচারিদের বকেয়া ডিএ মেটাচ্ছে না সরকার। বিপুল অঙ্কের টাকা কেন পুজো কমিটিগুলির পিছনে খরচ করা হচ্ছে? এমনকি সরকারের সিদ্ধান্তকে সমর্থন করলেও বিশেষ টিপ্পনি করতে ছাড়েনি তৃণমূলের কর্মচারি সংগঠনগুলিও। এরই মধ্যে জনস্বার্থ মামলা সরকারের জন্য বিশেষ অস্বস্তির কারণ হয়ে দাঁড়াল।










