নজরবন্দি ব্যুরোঃ গরু পাচার মামলায় আজ অনুব্রত মণ্ডলের সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। আগামী দিনে হেফাজতে নেওয়া হবে অনুব্রত মণ্ডলকে? এজন্যই অনুব্রত মণ্ডলকে সকালেই সিজিও কমপ্লেক্স থেকে আসানসোল আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। যেকারণেই সকাল থেকে রয়েছে কড়া নিরাপত্তা। কোনভাবেই পরিস্থিতি যাতে না উদ্বেগজনক হয়ে পড়ে তাই বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আদালতকক্ষে শুধুমাত্র অনুব্রত ও আইনজীবীর প্রবেশে অনুমতি মিলেছে।
আরও পড়ুনঃ NASA Jupiter: গুরু গ্রহকে দেখে অবাক সবাই, বৃহস্পতি-কে নতুন করে চেনালেন নাসার টেলিস্কোপ


জানা গিয়েছে, আদালত কক্ষের ভিতর শুধুমাত্র অনুব্রত মণ্ডল ও তাঁর আইনজীবী এবং সিবিআইয়ের আইনজীবীরা। গতকাল বিচারক রাজেশ চট্টোপাধ্যায়ের চিঠি পরেই আরও বাড়ানো হয়েছে নিরাপত্তা। কী কারণে নিরাপত্তা? জানা গিয়েছে, জনৈক বাপ্পা চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি বিচারপতি রাজেশ চট্টোপাধ্যায়কে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে চিঠি দিয়েছেন বলে অভিযোগ। যেখানে স্পষ্ট জানানো হয়েছে,গরু পাচার মামলা অনুব্রত মণ্ডলকে জামিন দিন, নয়তো সপরিবার মাদক মামলায় ফাঁসানো হবে। ২০ অগাস্ট চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ইতিমধ্যেই সেই চিঠির কপি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারকে পাঠিয়েছেন বিচারক। যা ঘিরে গতকাল থেকে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। যার নামে চিঠি পাঠানো হয়েছে সেই বাপ্পা চট্টোপাধ্যায়ের বক্তব্য, তিনি এবিষয়ে কিছু জানেন না৷ বুধবার নিজাম প্যালেস থেকে বেরিয়ে অনুব্রত মণ্ডল বলেন, আমি জজসাহেবকে বলব। যারা জজসাহেব সম্পর্কে বলেছে। আমি সিবিআই তদন্ত চাইব। ‘ওটা সিবিআইয়ের তোতাবুলি’। এমনটাও কটাক্ষ করেছেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি৷ আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর।
আদালতকক্ষে শুধুমাত্র অনুব্রত ও আইনজীবীর প্রবেশে অনুমতি, জামিন মিলবে আজ?

সব মিলিয়ে আদালতে আজ অনুব্রত মণ্ডলের জামিন মিলবে কি না সেটা দেখার। আর কিছু সময়ের মধ্যেই সিবিআইয়ের কনভয় অনুব্রত মণ্ডলকে নিয়ে আসানসোল আদালতে হাজির হবেন।









