নজরবন্দি ব্যুরোঃ গত ২৭ জুলাই জেমস ওয়েবের স্পেস টেলিস্কোপে বৃহস্পতির এমন এক ছবি তোলে যা দেখে বিস্মিত গোটা বিশ্ব। এই ছবিতে দেখা যায়, বৃহস্পতি গ্রহের দুটি ছোট উপগ্রহ আছে যা দেখে অবাক গোটা বিশ্ব। জানা গেছে, ৬.২ টন ওজনের এই টেলিস্কোপে ১৮ টি ষড়ভূজ আয়না রয়েছে। মহাজাগতিক আলোর খেলা সেই আয়নাতেই ধরা পড়ে, আর সেখান থেকেই তথ্য সংগ্রহ হয়।
আরও পড়ুনঃ ধেয়ে আসছে পেল্লায় Asteroid, চোখে দূরবীন এঁটেই মিলবে দর্শন!


এই ছবিতে বৃহস্পতি গ্রহের আরও অনেক বৈশিষ্ট্য বেরিয়ে এসেছে। গ্রেট রেড স্পট, যা সাধারণত লাল রঙের হয়। কিন্তু এই ছবিতে সেটি সাদা রঙ দেখা গিয়েছে। ছবিটিতে বৃহস্পতির উত্তর ও দক্ষিণ মেরুকে আরও উজ্জ্বল দেখিয়েছে। সেই সঙ্গে উপগ্রহ দুটিকেও আর স্পষ্ট দেখিয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতি গ্রহের বলয় গ্রহের আলোর চেয়ে এক মিলিয়ন গুণ কম।

অ্যামালথিয়া এবং অ্যাড্রাস্টিয়া উপগ্রহগুলিও বৃহস্পতি থেকে যথাক্রমে ২০০ এবং ২০ কিলোমিটার দূরে। বৃহস্পতি নিয়ে পর্যবেক্ষণের নেতৃত্বে ছিলেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যাল বার্কেলের অধ্যাপক ইমকে দে প্যাটার এবং প্যারিস অবজারভেটরির অধ্যাপক থিয়োরিঁ ফুচেত।
Giant news from a giant planet!@NASAWebb captured a new view of Jupiter in infrared light, uncovering clues to the planet’s inner life. Two moons, rings, and distant galaxies are visible. Get the details: https://t.co/6WKbAQY78z pic.twitter.com/9uaACCPGyU
Related Newsকুম্ভ রাশির আজকের রাশিফল – ১৫ মে ২০২৬, শুক্রবারমকর রাশির আজকের রাশিফল – ১৫ মে ২০২৬, শুক্রবার— NASA (@NASA) August 22, 2022
গুরু গ্রহকে দেখে অবাক সবাই, বৃহস্পতি-কে নতুন করে চেনালেন নাসার টেলিস্কোপ

জ্যোতির্বিজ্ঞানী ইমকে ডি প্যাটার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সত্যি বলতে আমরা আশা করিনি ছবিটি এত ভালো হবে। এত বিশদে যে ছবিটি পাওয়া যাবে, সে সম্পর্কে কোনও ধারণা ছিল না।’ ইতিমধ্যে নাসা দ্বিতীয় একটি ছবিও প্রকাশ করেছে। এটিতে গ্রহের বলয় এবং উপগ্রহগুলি আরও স্পষ্টভাবে দেখা গিয়েছে।









