HomeTagsJoshimath

Joshimath

পর পর ৬৭৮ টি বাড়িতে ফাটল, ডুবন্ত শহরে পরিণত হয়েছে #Joshimath

পর পর ৬৭৮ টি বাড়িতে ফাটল। ফাটল ক্রমাগত বৃদ্ধি পেতেই জীবন নিয়ে সংশয়ে আম জনতা। এখনও অবধি ৬৭৮ টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে এই হাড় কাঁপানো শীতে স্থানান্তর করা হয়েছে ৮১ টি পরিবারকে। তবে আজ থেকে শুরু হয়েছে বাড়ি ভাঙার কাজ।

বিপদ বাড়ছিল আগে থেকেই, মুখ্যমন্ত্রীর দায়সাড়া মনোভাবকেই দুষছে #Joshimath

একাধিক বাড়িতে ফাটল দেখা দেওয়ার পর এখন জোশীমঠের সেনা ক্যাম্পেও ফাটল দেখা দিয়েছে। যার ফলে এখন থেকে সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। যে সমস্ত বাড়িতে ফাটল দেখা দিয়েছে, সমস্ত বাড়ি ভেঙে ফেলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। স্থানীয়দের বক্তব্য, বিপদ বাড়ছিল আগে থেকেই, এই ঘটনার আন্দাজ আগেই করতে পেরেছিলেন স্থানীয়রা। এবিষয়ে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকেও চিঠি দেওয়া হয়েছে।

দেবভূমিতে প্রকৃতির তাণ্ডব। নিখোঁজ ১৭০, উদ্ধার ১৪টি মৃতদেহ।

দেব ভূমিতে প্রকৃতির তাণ্ডব, এখন পর্যন্ত নিখোঁজ ১৭০ জন। মৃতদেহ উদ্ধার করা হয়েছে ১৪ টি। রবিবার রাতভর উদ্ধারকাজ চালিয়েছে আইটিবিপি। জোশীমঠ জুড়ে ছড়িয়ে রয়েছে তাণ্ডবের চিত্র।

Trending Now