একের পর এক রাজ্য থেকে ক্ষমতা খুইয়ে এখন অস্তিত্ব সঙ্কটে ভুগতে হচ্ছে তাঁদেরকে। হারাতে হয়েছে পাঞ্জাব। এরপরেই রাহুল গান্ধীর ট্যুইট, আজকের ফলাফল থেকে আমরা শিক্ষা নেবো।
গত ৫ বছরে তিন মুখ্যমন্ত্রী বদলেও উত্তরাখণ্ডে গেরুয়া ঝড় অব্যাহত রইল উত্তরাখণ্ডে। একেবারে পর্যদুস্ত সমস্ত বিরোধীরা। ৭০ টি আসনের মধ্যে ৬৮ টি আসনে প্রথম পর্যায়ের গণনা শেষ। এর মধ্যে ৪৪ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। ২২ টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। ২ টি আসন পেয়েছে সমজাবাদী পার্টি। ২ টি আসন পেয়েছে নির্দল।
সরকার গঠনের প্রত্যাশা নিয়ে জোট করেছিলেন এমজেপির সঙ্গে। কিন্তু নির্বাচনের ফল ঘোষণার মুখে শোনা যাচ্ছে অন্য কথা। সূত্রের খবর, সরকার গঠনে ট্রাম্পকার্ড হতে পারে তৃণমূলের বন্ধু এমজিপি। এমনকি বিজেপি এবং কংগ্রেসের তরফে সেই বার্তা এসেছে বলেও শোনা যাচ্ছে।
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কাঁথি পুরভোট গণনা বন্ধ করা যাবে না। তবে মামলার ভবিষ্যতের ওপর নির্ভর করবে কাঁথি পুরসভার ফলাফল। কমিশনের পর্যবেক্ষকদের কাছ থেকে হলফনামা চেয়েছে আদালত।
প্রায় ১১ হাজার বুথের মধ্যে মাত্র দুটি বুথে পুনর্নির্বাচন এর সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। রাজ্যপালের সঙ্গে বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হল কমিশনের তরফে।