মাত্র দুটি বুথে পুনর্নির্বাচন, রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত কমিশনের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রবিবার রাজ্যের ১০৮ টি পুর এলাকায় ছিল নির্বাচন। একাধিক জায়গায় অশান্তির খবর আসতে শুর করেছিল সকাল থেকেই। প্রায় ১১ হাজার বুথের মধ্যে মাত্র দুটি বুথে পুনর্নির্বাচন এর সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। রাজ্যপালের সঙ্গে বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হল কমিশনের তরফে।

আরও পড়ুনঃ এবার থেকে রবিবার মিলবে আরও বেশি মেট্রো, কবে থেকে জানুন

সোমবার বিকেল সাড়ে ৩ টে নাগাদ রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান রাজ্য নির্বাচন কমিশনার। সেখানে ভোট পরিচালনা নিয়ে কথা হয় দুই পক্ষের মধ্যে। এরপরেই দুটি বুথে নির্বাচনের সিদ্ধান্ত নেয় কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, শ্রীরামপুর এবং দক্ষিণ দমদমের দুটি বুথে হবে নির্বাচন।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, শ্রীরামপুরের ২৫ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর বুথে ফের হবে নির্বাচন। এছাড়াও নির্বাচন দমদম দক্ষিণ পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর বুথে। আগামীকাল হবে নির্বাচন।

এদিন পুরভোটের সন্ত্রাস নিয়ে যাওবতীয় তথ্য চেয়েছেন রাজ্যপাল। যে যে জায়গায় সন্ত্রাসের অভিযোগ উঠেছে সেখানে পুনর্নির্বাচনের দাবি তোলেন তিনি। কমিশনের তরফে জানানো হয়েছে, নির্বাচন কমিশন এবিষয়ে একা সিদ্ধান্ত নিতে পারে না। জেলাশাসকদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

মাত্র দুটি বুথে পুনর্নির্বাচন, সিদ্ধান্ত কমিশনের 

মাত্র দুটি বুথে পুনর্নির্বাচন, সিদ্ধান্ত কমিশনের 
মাত্র দুটি বুথে পুনর্নির্বাচন, সিদ্ধান্ত কমিশনের 

এছাড়াও কমিশনের তরফে জানানো হয়েছে ইভিএম ভেঙ্গে ফেলা হলেও সেক্ষেত্রে গণনার কোনও অসুবিধা হবে না। তাই সেই সমস্ত বুথগুলিতে নির্বাচন হবে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর