নজরবন্দি ব্যুরোঃ উত্তররপ্রদেশের গেরুয়া ঝড়ের প্রভাব দেবভূমিতেও। গত ৫ বছরে তিন মুখ্যমন্ত্রী বদলেও উত্তরাখণ্ডে গেরুয়া ঝড় অব্যাহত রইল। একেবারে পর্যদুস্ত সমস্ত বিরোধীরা। ৭০ টি আসনের মধ্যে ৬৮ টি আসনে প্রথম পর্যায়ের গণনা শেষ। এর মধ্যে ৪৪ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। ২২ টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। ২ টি আসন পেয়েছে সমজাবাদী পার্টি। ২ টি আসন পেয়েছে নির্দল।
আরও পড়ুনঃ Punjab Election 2022: দিল্লির পর পাঞ্জাবে ঝাড়ু ঝড়, ক্ষমতায় আসার ইঙ্গিত দিচ্ছে AAP


গত পাঁচ বছরে তিন মুখ্যমন্ত্রী বদল হয়েছে উত্তরাখণ্ডে। এর মধ্যে প্রায় চার বছর ছিলেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। এরপর মুখ্যমন্ত্রী হন তীরথ সিং রাওয়াত। ১১৬ দিন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। করোনার কারণে উপ নির্বাচন না করাতে পেরে ফের মুখ্যমন্ত্রীত্বে বদল আনে বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী পদে আনা হয় পুষ্কর সিং ধামীকে।
এবারের নির্বাচনে বিজেপির জন্য লড়াই এতটা সহজ হবে আন্দাজ করা যাচ্ছিল। সেইমতো দেবভূমিতে বইতে শুরু করেছে গেরুয়া ঝড়। একেবারে বেসামাল বিরোধীরা। একেবারে ম্যাজিক ফিগার পার করে ফেলেছে তাঁরা।
তিন মুখ্যমন্ত্রী বদলেও উত্তরাখণ্ডে গেরুয়া ঝড়, কিন্তু পিছিয়ে মুখ্যমন্ত্রী ধামী

নির্বাচনের ফলাফলে পিছিয়ে রয়েহেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। খাতিমা থেকে প্রার্থী হয়েছিলেন তিনি। তাই নতুন করে মুখ্যমন্ত্রী নির্বাচন কার্যত কঠিন হয়ে উঠবে দীনদয়াল উপাধ্যায় মার্গের নেতাদের জন্য। পিছিয়ে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতও।









