HomeTagsElection Commission

Election Commission

দুষ্কৃতীদের প্রশ্রয় দিচ্ছেন লকেট, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ তৃণমূলের

হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে নালিশ জানাল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, কুখ্যাত দুষ্কৃতীদের প্রশ্রয় দিচ্ছেন অভিনেত্রী! মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমারকে মেলের মাধ্যমে অভিযোগ জানালেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।

নগদ, মাদক, সোনায় ভরা বাংলা, উদ্ধার ১৫০ কোটি টাকা, ভোটের মুখে কী চলছে রাজ্যে?

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দার্জিলিং, আসানসোল, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, কলকাতা উত্তর, বনগাঁ কেন্দ্রকে আর্থিকভাবে স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে। রাজ্যের প্রায় ২২টি তদন্তকারী সংস্থার একাধিক পর্যবেক্ষককে এই কেন্দ্রগুলিতে বিশেষভাবে নজর দিতে বলা হয়েছে।

পিতৃপরিচয় তুলে মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ, দিলীপের বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

তৃণমূলের তরফে দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনা হয়েছে। নির্বাচন কমিশনের (Election Commission) কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সূত্রে খবর, এরপরই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জেলাশাসকের কাছে এবিষয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন।

ডিজির পর এবার জেলাশাসকদের বদলি, বাংলার ৪ জেলাশাসকদের সরাল নির্বাচন কমিশন

বিজেপিশাসিত গুজরাটের ছোটা উদয়পুর এবং আহমেদাবাদের গ্রামীণ অঞ্চলের পুলিশ সুপার বদল করা হয়েছে। আপের পাঞ্জাবেরও পাঠানকোট, ফাজিলিকা, জলন্ধর (গ্রামীণ), মালেরকোটলা জেলার এসএসপি বদল করা হয়েছে। বিজেডিশাসিত ওড়িশার ঢেনকানল জেলার জেলাশাসক এবং দেওঘর ও কটক গ্রামীণ জেলার পুলিশ সুপার বদল করা হয়েছে।

ভোট ঘোষণার চারদিনের মধ্যেই চাঞ্চল্য রাজ্যে, উদ্ধার ৮১ কোটি টাকা

বিগত কয়েক বছরে নির্বাচনে ভোটের বিনিময়ে টাকা কিংবা মদ দেওয়ার এক ট্রেণ্ড চলছে। কমিশনের নজর এড়িয়েই দুর্নীতি চালায় কিছু অসাধু মানুষ। চলতি বছর ভোটে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর নির্বাচন কমিশন।

ভোট ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই পদক্ষেপ কমিশনের, রাজ্য পুলিশের ডিজি পদ থেকে সরান হল রাজীব কুমারকে

রাজীব কুমারকে নিয়ে বরাবরই বিতর্ক দানা বেঁধেছে। কলকাতা পুলিশের নগরপাল ছিলেন তিনি। সারদা কেলেঙ্কারি মামলার তদন্তে তাঁর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। এর প্রতিবাদে ধর্নায় বসেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। যা ঘিরে রাজ্য-রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছিল।

দেশের কোন রাজ্যে কত দফায় ভোট? জানুন বিস্তারিত

দুই দফায় ভোট হচ্ছে কর্নাটক, রাজস্থান, ত্রিপুরা, মণিপুর রাজ্যে। তিন দফায় ভোট হচ্ছে ছত্তীসগঢ়, অসমে। চার দফায় হচ্ছে ওড়িশা, মধ্য় প্রদেশ, ঝাড়খণ্ড। পাঁচ দফায় হচ্ছে মহারাষ্ট্র, জম্মু ও কাশ্মীরে। এবং সাত দফায় ভোট হচ্ছে উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ। ভোটের ফলাফল জানা যাবে ৪ জুন।

Trending Now