ভোট ঘোষণার চারদিনের মধ্যেই চাঞ্চল্য রাজ্যে, উদ্ধার ৮১ কোটি টাকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সামনেই লোকসভা নির্বাচন। জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে। এরইমধ্যে রাজ্যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার (Money Recovered) হল। যার মূল্য কয়েক কোটি টাকা। ইতিমধ্যেই কমিশনের কাছে ঘটনার খবর পৌঁছে গিয়েছে। তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করছে।

ভোট ঘোষণার চারদিনের মধ্যেই চাঞ্চল্য রাজ্যে, উদ্ধার ৮১ কোটি টাকা

আরও পড়ুন: শহরজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ইডি, লক্ষ্মীবারে ব্যবসায়ীর ঘরে কিসের খোঁজে তল্লাশি?

গত শনিবার, ১৬ মার্চ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) নির্ঘণ্ট প্রকাশ্যে এনেছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (Rajiv Kumar)। যে মুহূর্তে ভোট ঘোষণা হয়েছে সেই সময় থেকেই দেশজুড়ে আদর্শ আচরণবিধি লাগু হয়ে গিয়েছে। কড়া নজরদারি রাখছে কমিশন। এইসময় তল্লাশি অভিযান চালিয়ে বিপুল নগদ টাকা ও মদের বোতল উদ্ধার হয়েছে। সূত্রে খবর, এই উদ্ধার হওয়া টাকা পরিমাণ অঙ্কে ৮১ কোটি টাকা ২০ লক্ষ। রাজ্যের আবগারি দফতর অভিযান চালিয়ে ২১ কোটি টাকার মদ উদ্ধার করেছে। ভোট ঘোষণার কয়েকদিনের মধ্যেই এত টাকা ও মদ উদ্ধার হওয়ায় নির্বাচন কমিশনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

ভোট ঘোষণার চারদিনের মধ্যেই চাঞ্চল্য রাজ্যে, উদ্ধার ৮১ কোটি টাকা

বিগত কয়েক বছরে নির্বাচনে ভোটের বিনিময়ে টাকা কিংবা মদ দেওয়ার এক ট্রেণ্ড চলছে। কমিশনের নজর এড়িয়েই দুর্নীতি চালায় কিছু অসাধু মানুষ। চলতি বছর ভোটে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বাংলার একাধিক লোকসভা কেন্দ্রকে আর্থিক দিক থেকে স্পর্শকাতর ঘোষণা করেছে কমিশন।

ভোট ঘোষণার চারদিনের মধ্যেই চাঞ্চল্য রাজ্যে, উদ্ধার ৮১ কোটি টাকা

ভোট ঘোষণার চারদিনের মধ্যেই চাঞ্চল্য রাজ্যে, উদ্ধার ৮১ কোটি টাকা
ভোট ঘোষণার চারদিনের মধ্যেই চাঞ্চল্য রাজ্যে, উদ্ধার ৮১ কোটি টাকা

স্পর্শকাতর কেন্দ্রগুলি হল- দার্জিলিং, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, আসানসোল, বনগাঁ, কলকাতা উত্তর। সম্প্রতি উত্তরবঙ্গের দিনহাটায় দুই মন্ত্রীর সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত। সেই ঘটনায় রিপোর্ট তলব করেছে কমিশন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত