বৃহস্পতিবার ফের অ্যাকশনে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বালিগঞ্জ, পার্ক স্ট্রিট-সহ শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। বালিগঞ্জ সার্কুলার রোডে তল্লাশি চলছে এক ব্যবসায়ীর বাড়িতেও। এদিকে রাত পেরিয়ে সকাল হয়েছে।


আরও পড়ুন : বসন্তে শীতের আমেজ, ধেয়ে আসছে কালবৈশাখী, আজও আংশিক মেঘলা আকাশ
কিন্তু এখনও মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতেই আয়কর দফতরের আধিকারিকরা। এদিকে ইডি সূত্রে খবর, যে মামলায় এই অভিযান চলছে, সেটি এই রাজ্যের নয়। দিল্লির একটি মামলার তদন্তের সূত্রেই এই ইডি হানা।


শহরজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ইডি, লক্ষ্মীবারে ব্যবসায়ীর ঘরে কিসের খোঁজে তল্লাশি?
সূত্র মারফত আরও জানা গিয়েছে, পরিবহণ সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত মহেশ কেজরীওয়াল নামের ওই ব্যবসায়ীর বিরুদ্ধে কিছু আর্থিক অনিয়ম সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তল্লাশি চলছে। এই ব্যবসায়ী কয়লার ব্যবসার সঙ্গে যুক্ত। নির্বাচনের প্রাক্কালে দফায় দফায় কেন্দ্রীয় এজেন্সির হানায় কার্যত বিধ্বস্ত সকলে।








