ডিজির পর এবার জেলাশাসকদের বদলি, বাংলার ৪ জেলাশাসকদের সরাল নির্বাচন কমিশন

Election Commission: জাতীয় মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমারের সঙ্গে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধুর বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দেশে লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। দেশজুড়ে আদর্শ আচরণবিধি লাগু হয়ে গিয়েছে। আগামী ১৯ শে এপ্রিল প্রথম দফার লোকসভা ভোট। তাই প্রশাসনিক ক্ষমতা এখন জাতীয় নির্বাচন কমিশনের আওতায়। প্রশাসনিক সব সিদ্ধান্তই নেবে নির্বাচন কমিশন। খুব সম্প্রতি পরপর দু’দিনে দুই ডিজির বদল হয়েছে।

আরও পড়ুন: ভোট ঘোষণার চারদিনের মধ্যেই চাঞ্চল্য রাজ্যে, উদ্ধার ৮১ কোটি টাকা

rajib

রাজ্যের বর্তমান এখন সঞ্জয় মুখোপাধ্যায়। এই ডিজি বদরের পরেই আরো একটা বড় সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন। ডিজি বদলের পরে রাজ্যের জেলাশাসকদের অপসারণ করলো কমিশন। এই চার জেলা হল পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং বীরভূম।

elwction2

শুধু আমাদের রাজ্যেই নয় দেশজুড়ে বেশ কয়েক জায়গায় এসপি এবং ডিএমদের অপসারণ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, জাতীয় মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমারের সঙ্গে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধুর বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিজির পর এবার জেলাশাসকদের বদলি, বাংলার ৪ জেলাশাসকদের সরাল নির্বাচন কমিশন

election1

বিজেপিশাসিত গুজরাটের ছোটা উদয়পুর এবং আহমেদাবাদের গ্রামীণ অঞ্চলের পুলিশ সুপার বদল করা হয়েছে। আপের পাঞ্জাবেরও পাঠানকোট, ফাজিলিকা, জলন্ধর (গ্রামীণ), মালেরকোটলা জেলার এসএসপি বদল করা হয়েছে। বিজেডিশাসিত ওড়িশার ঢেনকানল জেলার জেলাশাসক এবং দেওঘর ও কটক গ্রামীণ জেলার পুলিশ সুপার বদল করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর