ভোটের দিন ঘোষণা হলেই স্কুলের দখল নেবে কমিশন, আর কিছুদিন পর পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল খোলা হবে।করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বন্ধ করা হয়েছিল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু আবার সামনেই বাংলার একুশে বিধানসভা নির্বাচন। আর সেই দিন এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন।
নজরবন্দি ব্যুরোঃ সামনেই বিধানসভা নির্বাচন। আর তার আগেই রাজ্যে রাজনৈতিক পারদ চড়ছে চরমে। তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসা। ফলে রাজ্যে হিংসামুক্ত বিধানসভা...
নির্বাচনে নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে ফের বৈঠকে বসল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ । নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আজ বৈঠকে বসছেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ বিভিন্ন দফতরের সচিবরা। উপস্থিত রয়েছেন রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনার। মূলতঃ রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা করা হবে বলে জানা গেছে। এরপর সাংবাদিক বৈঠক করবে নির্বাচন কমিশন।
বাড়ছে বুথের সংখ্যা। ২১ এর নির্বাচনে রাজ্যে ১লাখ ১০ হাজার বুথ হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানা গেছে। কোভিডের কারণেই বুথের সংখ্যা বাড়ছে বলে জানানো হয়েছে। এছাড়াও প্রতিটি বুথে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হবে। গত লোকসভা ভোটে প্রায় ৭০০ কেন্দ্রীয় বাহিনী ছিল।
তিনদিনের সফরে আগামীকাল রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এই সুযোগে ২১ এর বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীসহ ভোটকর্মীদের সুনিশ্চিত নিরাপত্তার দাবিতে বিক্ষোভে বসবেন শিক্ষক-শিক্ষাকর্মী ও শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সদস্যরা। বুধবার অর্থাৎ ২০শে জানুয়ারী বেলা দেড়টা নাগাদ কলকাতার জিপিও-র কাছে সিইও অফিসের সামনে বিক্ষোভে বসবেন তাঁরা।