এগরায় বিস্ফোরণের ঘটনা ঘটার পর তদন্তে নেমেছে সিআইডি। রাজ্যের বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ। এরই মধ্যে প্রায় ৫৫ হাজার কেজি অবৈধ বারুদ উদ্দার হয়েছে। যদিও এরই মাঝে বিস্ফোরণ নিয়ে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিয়েছেন দমদমের তৃণমূল সাংসদ তথা পদার্থবিদ্যার অধ্যাপক সৌগত রায়।
কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা দেওয়া বন্ধ করে দেওয়ায় অনেক গ্রামবাসীই নিশ্চিত রোজগারের শেষ আশাটাও হারিয়েছিলেন। সেই রোজগারহীন গ্রামবাসীদের সহজেই ফাঁদে ফেলতে পারতেন ভানু।
এগরা বিস্ফোরণের ঘটনায় অবশেষে কটক থেকে মূল অভিযুক্ত ভানু বাগ কে গ্রেফতার করল পুলিশ। ওড়িশা থেকে ভানু ও তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে। সেই খানের হাসপাতাল আহত অবস্থায় ভর্তি ছিল ভানু ও তার ছেলে! সেইখানে থেকেই তাদের গ্রেফতার করা হয়। অন্যদিকে, ভানুর ভাইপোকে গ্রেফতার করা হয়েছে।
এগরা বিস্ফোরণের ঘটনায় দুজনকে গ্রেফতার করল এগরা থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধৃতরা বারুদ সংগ্রহ করে নিয়ে আসতেন ওই কারখানায়। ধৃতদের নাম দেবসুন্দর জানা ও তপন দেবনাথ। স্থানীয় সূত্রের দাবি, বারুদ মজুত করার দায়িত্বে ছিল ধৃতদের! বুধবার স্বাস্থ্য পরীক্ষা করার পর ধৃতদের তোলা হবে কাঁথি মহকুমা আদালতে।
গ্রামবাসীদের দাবি, বাইকে করে ওড়িশা পালিয়েছেন তিনি। বাইকের মাঝখানে বসেছিলেন ভানু। পিছনে আর একজন বাতাস করতে-করতে সাহারা গ্রাম থেকে ওড়িশার দিকের রাস্তা থেকে পালিয়ে গিয়েছেন