কয়লা পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লাকে নিজাম প্যালেসে তলব করল সিবিআই। বুধবারই তাঁকে হাজিরা দিতে বলা হয়। কিন্তু ভোটের কাজে ব্যস্ত থাকায় হাজিরা দেননি শওকত। তিনি ৪ জুন পর্যন্ত সময় চেয়েছেন বলে সূত্রের খবর।
কয়লা পাচারকাণ্ডে ফের তৎপর ইডি। চলতি মাসেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলবের পাশাপাশি রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককেও ডেকে পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র আধিকারিকরা। ১৯ জুন অর্থাৎ সোমবার মলয় ঘটকের দিল্লির ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু ফের একবার কাজের ব্যস্ততা দেখিয়ে ইডির তলবে হাজিরা দিলেন না রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক।