সাল তখন ২০১৯। চন্দ্রযান ২ উৎক্ষেপনের সময়। সেই সময় ইসরোর তরফ থেকে টুইট করা হয়েছিল এবং জানতে চাওয়া হয়েছিল চন্দ্রযানের সঙ্গে আর কি কি জিনিস পাঠানো যেতে পারে? সেই সময় সবার মতামতে কি কি জিনিস নিয়ে যাওয়া যায় তা নিয়ে একটি লম্বা লিস্ট তৈরি হয়েছিল। তবে সেই সময় বেঁচে নেওয়া হয়েছিল দুটি মাত্র জিনিস। অশোক স্তম্ভ এবং ইসরোর প্রতীকের ছাপ।
এতদিন চাঁদের বিভিন্ন প্রান্তে রকেট পাঠানো হলেও চাঁদের দক্ষিণ মেরুতে এখনও পর্যন্ত কেউ অভিযান চালিয়ে সফল হয়নি। ভারতের পাশাপাশি রাশিয়া সেখানে রকেট পাঠালেও শেষ মুহূর্তে তা ধ্বংস হয়ে যায়। ফলে বুধবার চাঁদে অবতরণের পর ইতিহাস তৈরি করবে ভারত।
প্রয়োজনে ‘চন্দ্রযান-৩’ -র ল্যান্ডিং আরও কয়েকদিন পিছিয়ে দেওয়ারও ভাবনা-চিন্তা করছেন ইসরোর বিজ্ঞানীরা। প্রয়োজনে ২৭ অগস্ট ল্যান্ডিং করানো যেতে পারে বলে ইসরোর তরফে জানানো হয়েছে। অর্থাৎ দু-চারদিন দেরিতে হলেও চন্দ্রযান-৩-র সফল ল্যান্ডিং করাতে মরিয়া ইসরো।
চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণে সফল হলে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে ভারতের নাম। কারণ, এই কাজ আগে কোনও দেশ করেনি। ইসরো আগেই জানিয়েছে, সব কিছু ঠিক থাকলে আগামী বুধবার সন্ধ্যা ৬ টা বেজে ০৪ মিনিটে চাঁদের মাটিতে অবতরণ করবে ল্যান্ডার ‘বিক্রম’। আর এই অবতরণের সরাসরি সম্প্রচার হবে। কীভাবে দেখা যাবে সেই দৃশ্য? আসুন জেনে নেওয়া যাক।
সব কিছু ঠিক থাকলে, আগামী ২৩ অগস্ট সন্ধ্যা ৬টা বেজে ০৪ মিনিটে চাঁদের মাটিতে নামতে চলেছে ‘চন্দ্রযান-৩’, ট্যুইট করে জানিয়ে দিল ইসরো। চাঁদের শেষ কক্ষপথও সফলভাবে প্রদক্ষিণ করেছে ভারতীয় মহাকাশযান। গন্তব্য থেকে আর সর্বনিম্ন ২৫ কিমি দূরে রয়েছে ‘চন্দ্রযান-৩’। অন্যদিকে, রাশিয়ার মহাকাশযান ‘লুনা-২৫’ চাঁদে অবতরণের আগেই ভেঙে পড়েছে।
কয়েকদিনের মধ্যেই চন্দ্রযান ৩ চাঁদের মাটি স্পর্শ করবে। তার আগে আজ অগ্নিপরীক্ষা। বুধবার ভারতীয় সময়ে বিকেলে তার বর্তমান কক্ষপথ থেকে প্রায় ১০০ কিলোমিটার নীচে নামতে চলেছে চন্দ্রযান। ইতিমধ্যেই সকাল থেকে ওই কাজ শুরু হয়েছে।
যেখানে ভারতের চন্দ্রযানের সময় লাগছে ৪১ দিন সেখানে মাত্র ১২ দিনে পৃথিবী থেকে চাঁদে পৌঁছতে চলেছে রাশিয়ার লুনা-২৫। গন্তব্যও সেই একই, দক্ষিণ মেরু। আগামী ২৩শে অগস্ট বিকেল ৫টা ৪৭ মিনিটে অবতরণ করার কথা চন্দ্রযান-৩-এর। আবার, একই তারিখেই চাঁদের মাটিতে নামতে পারে লুনা-২৫। এখন প্রশ্ন, কে আগে ছোঁবে চাঁদের মাটি? চন্দ্রযান-৩ নাকি লুনা-২৫? মহাকাশের মহারণে মুখোমুখি ভারত রাশিয়া!