নজরবন্দি ব্যুরো: সব কিছু ঠিক থাকলে, আগামী ২৩ অগস্ট সন্ধ্যা ৬টা বেজে ০৪ মিনিটে চাঁদের মাটিতে নামতে চলেছে ‘চন্দ্রযান-৩’, ট্যুইট করে জানিয়ে দিল ইসরো। চাঁদের শেষ কক্ষপথও সফলভাবে প্রদক্ষিণ করেছে ভারতীয় মহাকাশযান। গন্তব্য থেকে আর সর্বনিম্ন ২৫ কিমি দূরে রয়েছে ‘চন্দ্রযান-৩’। অন্যদিকে, রাশিয়ার মহাকাশযান ‘লুনা-২৫’ চাঁদে অবতরণের আগেই ভেঙে পড়েছে।
আরও পড়ুন: চাঁদে ভেঙে পড়ল রাশিয়ার মহাকাশযান লুনা-২৫, লক্ষ্যে অবিচল ভারতের চন্দ্রযান-৩
‘চন্দ্রযান-৩’-এর ল্যান্ডার বিক্রম নিজেকে এমন একটি কক্ষপথে রেখেছে যেখা থেকে চাঁদের সর্বনিম্ন দূরত্ব ২৫ কিমিএবং সর্বোচ্চ দূরত্ব ১৩৪ কিমি। আগামী বুধবার সন্ধ্যা ৬টা ০৪মিনিটে পাখির পালকের ন্যায় (সফট ল্যান্ডিং) চাঁদের দক্ষিণ মেরুর মাটিতে অবতরণ করবে ল্যান্ডার বিক্রম। এর আগে ‘চন্দ্রযান-২’ চাঁদের মাটি ছুঁতে পারেনি। তার আগেই ভেঙে পড়ে। সেক্ষেত্রেও ল্যান্ডার বিক্রমকেই পাঠানো হয়েছিল। আজ রাত দুটো থেকে গতি কমাবে ‘চন্দ্রযান-৩’, এরপর চাঁদকে পাঁক ক্ষেতে ক্ষেতে ধীরে ধীরে চাঁদে নামবে বিক্রম।
Chandrayaan-3 Mission:
🇮🇳Chandrayaan-3 is set to land on the moon 🌖on August 23, 2023, around 18:04 Hrs. IST.
Thanks for the wishes and positivity!
সদ্য প্রকাশিত
অম্বুবাচীতে চুল, নখ কাটলে কী হয়? প্রচলিত বিশ্বাস কতটা সত্য, জানুন বিস্তারিত
অম্বুবাচীর ৩ দিন কী কী করা নিষেধ? শাস্ত্র ও লোকবিশ্বাস কী বলছেLet’s continue experiencing the journey together
as the action unfolds LIVE at:
ISRO Website https://t.co/osrHMk7MZL
YouTube… pic.twitter.com/zyu1sdVpoE— ISRO (@isro) August 20, 2023

অন্যদিকে, চাঁদে নামার আগেই ভেঙে পড়ল রাশিয়ার লুনা-২৫। রাশিয়ার মহাকাশ সংস্থা রসকোমোসের তরফে জানানো হয়েছে, চাঁদের কাছে এসে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় রাশিয়ার চন্দ্রযান। তারপর চাঁদের মাটিতে আছড়ে পড়ে। সেই বিপর্যয়ের ফলে ভারতের চন্দ্রযান ৩-র আগে চাঁদের মাটিতে লুনা-২৫ নামার যে কথা ছিল, তা সফল হল না।

গত ১৪ই জুলাই শ্রীহরিকোটার সতীশ খাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় ‘চন্দ্রযান-৩’-কে। এরপর ধীরে ধীরে সব ধাপ সফলভাবে পার করে চাঁদের একেবারে কাছাকাছি ভারতীয় মহাকাশযান। জ্বালানি খরচ বাঁচাতে মাধ্যাকর্ষণ শক্তিকে ব্যবহার করে পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করেছে ‘চন্দ্রযান-৩’। এখন, আগামী বুধবার যাতে ইসরোর মহাকাশযানটি সফলভাবে অবতরণ করতে পারে সেই আশাতেই বুক বাঁধছেন আপামর দেশবাসী।
গন্তব্য থেকে সর্বনিম্ন দূরত্ব ২৫ কিমি, ‘চন্দ্রযান-৩’-এর পরবর্তী স্টপেজ ‘চাঁদ’!




